CAA: এনআরসি, সিএএ চালু হলে আগুন জ্বলবে, 'লস্করে'র নামে হুমকি চিঠি শান্তনু ঠাকুরকে

CAA: সিএএ, এনআরসি চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে! কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) হুমকি চিঠি। একটি সাদা খামে সেই চিঠি নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'লস্কর-ই-তৈবা'র নামে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া নয়, মন্ত্রীর পরিবারও টার্গেটে রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে।

আর এই হুমকি চিঠি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিষয়টিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) এবং কমিশনকে (Election Commision) মন্ত্রী জানাবেন বলে জানিয়েছেন।

CAA

এবারও বনগাঁ লোকসভা কেন্দ্র (Lok Sabha Elction 2024) থেকে শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) প্রার্থী করেছে বিজেপি। যদিও ভোটের আগেই দেশে সিএএ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদিও বাংলায় সিএএ কার্যকর করা হবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়ে মোদী সরকারকে একহাত নিয়েছেন। ভোটের মুখে সিএএ রাজনীতি তুঙ্গে। এর মধ্যেই ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি। খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও পুলিশের প্রাথমিক অনুমান, দেগঙ্গার এক বাসিন্দা পুরো কেলেঙ্কারির পিছনে রয়েছে। তবে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার নামে ওই চিঠির রহস্য উন্মোচনে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চিঠিটি ঠিক কোথা থেকে এসেছে সেই সূত্র খোঁজার চেষ্টা চলছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে লোকসভা ভোটের মুখে এই চিঠি রাজনৈতিক প্রতিহিংসা বলছে শান্তনু ঠাকুর। তাঁর দাবি, আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

এমনকি এই বিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে বলে স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে। যদিও পুরো বিষয়টি নাটক বলে পালটা দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দাবি, গত লোকসভা নির্বাচনেও এমন নাটক করেছিলেন। এবারও তাই করছেন। হারবে জেনেই এমন সাজানো চিঠি বলে দাবি শাসকদলের। যদিও এই ঘটনার পরেই মতুয়া ঠাকুর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং পরিবারের সুরক্ষায় রয়েছেন সিআরপিএফের একাধিক জওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+