বেকারত্বের কঠিন বাস্তব, শহরে উইপ্রো অফিসের সামনে হাজার হাজার আবেদনকারীর লাইন-হুড়োহুড়ি
বেকারত্ব যে দেশে কোন পর্যায়ে পৌঁছে িগয়েছে তার প্রমাণ মিলল শহর কলকাতাতেই। হাজার হাজার চাকরি প্রার্থী ভিঁড় করেছেন ইউপ্রো অফিসের সামনে। কলকাতার সেক্টর ফাঁফে ইউপ্রো অফিসে ইন্টারভিউ দিতে আবেদনকারীদের লাইন পড়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িেয় পড়েছে সেই ভিডিও। বেকারত্বের কঠিন বাস্তব লিখে সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও শেয়ার করেছেন অনেকেই। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভি়ডিও। উইপ্রোর দফতরে ওয়াক ইন ইন্টারভিউর জন্য লম্বা লাইন। হাজার হাজার চাকরি প্রার্থী পৌঁছে গিয়েছে। রাস্তা পর্যন্ত চলে গিয়েছে লাইন।

করোনার সময় থেকেই একাদিক জায়গায় ছাঁটাই হয়েছে। ব্যবসায়ে ক্ষতি দেখিয়ে অনেক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। সেই রেশ এখনও চলছে। এখনও একাধিক সংস্থা দফায় দফায় কর্মী ছাঁটাই করে চলেছে। আই সেক্টরও তার থেকে বাদ যায়নি। যার জেরে গোটা দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে কয়েক গুণ।
তার কঠিন বাস্তব ধরা দিল কলকাতার উইপ্রোর দফতরে। আয়াক ইন্টারভিউতে যোগ দেবেন বলে অনেকে রাত থেকে এসে হাজির হয়েছেন। সকাল হতেই অফিসের গেট খোলার আগেই ভিঁড়ে ভিঁড়ে ছয়লাপ। ভিঁড় সামাল দিতে পারছেন না নিরাপত্তা রক্ষীরা। সকাল ১০টা থেকে গেট খোেলার কথা। তার আগেই হাজার হাজার আবেদনকারী এসে জড়ো হয়েছেন ইউপ্রোর দফতরের সামনে। দফতরের সামনে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ভিডিও সোশ্যাল মিিডয়ায় যাকে বলে ভাইরাল হয়ে গিয়েছে। কাজের জন্য মানুষের কি কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। দেশের কর্মসংস্থানের কি দশা তৈরি হয়েছে তা এই ভিডিওতেই স্পষ্ট বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। মোদী সরকারের আমলে গোটা দেশে বেকারত্বের সংখ্যা কয়েকগুণ হারে বেড়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। সেই অভিযোগ কি তাহলে সত্যি হল?












Click it and Unblock the Notifications