বিজেপির নীতি আদর্শ মানছেন কি! শোভন বৈশাখীকে নিয়ে শৃঙ্খলার বার্তা লকেটের
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে ওঠা বিতর্কের মধ্যেই শৃঙ্খলার বার্তা দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে ওঠা বিতর্কের মধ্যেই শৃঙ্খলার বার্তা দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, যাঁরা বিজেপির নীতি আদর্শ মানবেন, তারাই বিজেপিতে থাকতে পারবেন। এপ্রসঙ্গে তিনি নিজের কথা উল্লেখ করে বলেন, চারবছর আগে তিনি বিজেপিতে এসেছিলেন।

লকেট চট্টোপাধ্যায় বলেন, কোথা থেকে কোন নেতা আসলে দল শক্তিশালী হবে, তা নেতৃত্বের ব্যাপার। কেন্দ্রীয় নেতৃত্বা যা করছেন, তাতেই তারা সমর্থন করছেন বলে জানিয়েছেন লকেট।
শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন ১৪ অগাস্ট। দেওয়ার ২ সপ্তাহের মধ্যেই ইস্তফার ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের। সংবাদ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী। বিষয়টি নিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। দলে পদে পদে তাঁদের অসম্মানিত হতে হচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
তবে দলে যোগদানের দু সপ্তাহের মধ্যেই শোভন-বৈশাখীর পদত্যাগের ভাবনায় দলে খারাপ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেছেন বিজেপি পন্থী রাজনীতিকদের একাংশ।












Click it and Unblock the Notifications