এ বছর উচ্চমাধ্যমিকে শীর্ষস্থান দখল মেয়েদের, এককভাবে প্রথম কোচবিহারের অদিশা
এ বছর উচ্চমাধ্যমিকে শীর্ষস্থান দখল মেয়েদের, এককভাবে প্রথম কোচবিহারের অদিশা
এ বছর ১০ জুন শুক্রবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হল। এ বছর খুবই কম সময়ের মধ্যে ৪৪ দিনের মাথায় এই ফল প্রকাশ করা হয়। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল এবং শেষ হয় ২৭ এপ্রিল। তবে এ বছরের উচ্চমাধ্যমিকের শীর্ষস্থান স্থান দখল করল মেয়েরা। উচ্চমাধ্যমিকে এ বছর প্রথম স্থান নিয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা, সে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮, অর্থাৎ ৯৯.৬ শতাংশ।

উচ্চমাধ্যমিকের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৫ জন। যার মধ্যে ৯৬.৮% পরীক্ষায় বসেছিল। সংসদ সভাপতি এও জানান যে এ বছর পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৬৫৪৮৬ বেশি, অনেকে প্রথম প্রজন্মের শিক্ষার্থী।
যা অত্যন্ত ভালো দিক বলে মনে করছেন তিনি। এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে ২৭২ জন। যার মধ্যে ১২৮ জনই ছাত্রী। এ বছর এককভাবে প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেবশর্মা। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪%। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল।
উচ্চমাধ্যমিকে মেয়েরা শীর্ষে থাকলেও মাধ্যমিকে উল্টো চিত্র দেখা গিয়েছিল। পুরুষ ছাত্রের চেয়ে মহিলা ছাত্রী কম ছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষায়। তবে রাজ্যের শিক্ষা বিভাগের বিশ্বাস পড়াশোনার ক্ষেত্রে ধীরে ধীরে মেয়েদের এগিয়ে আসার শতকরা এবাব বাড়বে। আগামী বছর উচচমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে এবং সেটা এ বছরের মতো হোম সেন্টারে নয়, পুরনো নিয়ম মেনে নিউট্রাল ভেন্যুতে। প্রসঙ্গত, করোনার কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বার নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়।
ফল প্রকাশের ১০ দিন পরে ২০ জুন সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের। যে শিক্ষার্থীদের রেজাল্টে সমস্যা থাকবে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনে, সব দিক পর্যালোচনা করে উচ্চ শিক্ষা সংসদে যোগাযোগ করতে হবে।












Click it and Unblock the Notifications