উন্নয়ন থেকে শতহস্ত দূরে আলিপুরদুয়ারের এই আদিবাসী গ্রামটি
আলিপুরদুয়ারের খড়িয়া বস্তিটি আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকায় ২৫টি পরিবারের বাস।
আলিপুরদুয়ারের খড়িয়া বস্তিটি আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকায় ২৫টি পরিবারের বাস। কিন্তু এখানে ১০০ দিনের কোনো কাজ নেই। সরকারি কোন সুযোগ সুবিধাও নেই। সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়িয়া বস্তি এলাকায়।

এখানে বসবাসকারী সবাই দারিদ্র সীমার নীচে বসবাস করেন। কিন্তু আজ পর্যন্ত পানীয় জল, ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে সরকারি কোনো সুবিধা জোটেনি এই গ্রামের কোন পরিবারের। ২০১৮ সালে আলিপুরদুয়ার ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস সভাপতির দায়িত্ব নেওয়ার পর খড়িয়া বস্তির কিছু বাসিন্দাকে জাতিগত শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
ওইটুকু খড়িয়া বস্তির উন্নয়ন, এছাড়া এদের কাছে আর কিছু নেই। এই বস্তির একদিকে নদী আর অন্য দিকে ঘিরে রেখেছে ছিপড়া জঙ্গল। ভৌগলিক অবস্থান অনুযায়ী খড়িয়া বস্তির বাসিন্দারা একটি দ্বীপের মধ্যে বাস করে আসছেন বহু বছর ধরে। আদিবাসী অধ্যুষিত এলাকায় মাছ ধরাই একমাত্র তাদের পেশা। কোনো শিক্ষার আলো পৌছায়নি এখনও এই বস্তিতে। একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু তারও অবস্থা দৈন্য দশায়। এলাকার অধিকাংশ মানুষ অপুষ্টি জনিত রোগে ভুগছেন। এখন পর্যন্ত কোন সরকারী সাহায্য মেলেনি তাঁদের।












Click it and Unblock the Notifications