এবার বাজেটে ভালো কথা থাকবে, সিঙুরের জমিতে শিল্প হবে, আশা করছেন শুভেন্দু অধিকারী
এবার কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে। শুধু তাই নয়, রাজ্যের শিল্পের উন্নতিতে টাটা গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনার রোডম্যাপ থাকবে রাজ্যের। বাজেট প্রস্তাবে সরকার এই বিষয়গুলিকে এবার সামনে রাখবেন। এমনই আশা করছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
আগামী ৮ তারিখ রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে। সেখানে বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। এছাড়া বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়ী বক্তব্য রাখবেন। এ কথা জানা গিয়েছে। ওই দিন বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। তাই নিয়ে সরব রাজ্য রাজনীতি।

রাজ্য বিধানসভার বাজেট নিয়ে বিভিন্ন মহলেই চর্চা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি ঘোষণা করেছেন ২১ লক্ষ শ্রমিককে একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারি মিটিয়ে দেবে। টাকার খতিয়ান কোথা থেকে হবে? তাই নিয়ে চর্চা হচ্ছে। রাজ্যের ভাঁড়ার কতটা রয়েছে? সেই সম্পর্কেও চর্চা হয়েছে বিভিন্ন সময়।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় রীতিমতো হট্টগোল হয়। অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। ক্যাগের বিষয়ে বিধানসভায় আলোচনা করতে হবে। এই দাবি বিজেপি বিধায়করা তুলেছিলেন।
বাজেট সম্পর্কে শুভেন্দু অধিকারী আশাবাদী। তিনি নিজে বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখছেন। তিনি আশা করছেন, এবার রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেবে। শুধু তাই নয়, রাজ্যে সিঙ্গুরের জমিতে শিল্প হবে। রাজ্যের শিল্পের জন্য জমি নীতি বদল করা হবে। টাটাদের রাজ্যে ফিরিয়ে আনা হবে।
রান্নার গ্যাস ও পেট্রোপণ্যে রাজ্য সরকারের তরফ থেকে সেজ নেওয়া হয়। এবার রাজ্য সরকার তা মুকুব করবে ফলে সাধারণ মানুষের আরও স্বস্তি হবে। লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে দেওয়া হয়। সেই টাকার পরিমাণ ২০০০ টাকা করে হবে। এমনই আশা করছেন শুভেন্দু অধিকারী।
কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠছে। এগুলো কি শুভেন্দু অধিকারীর আশা? না কী আগামী দিনে রাজ্য বিজেপির নির্বাচনী এজেন্ডা? কারণ, দীর্ঘদিন ধরে বিজেপি এই বিষয়ে বক্তব্য রাখছে। এই বক্তব্য রাখার মধ্য দিয়ে কোথাও কি নিজেদের এজেন্ডা তুলে ধরলেন বিরোধী দলনেতা?
সমকাজে সমবেতন আশা করছেন শুভেন্দু অধিকারীরা। তবে বিধানসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের বিজেপি সরকারের নামে কোনও বিরোধিতামূলক বক্তব্য থাকলে ছেড়ে দেওয়া হবে না। উচ্চকণ্ঠে সেখানে প্রতিবাদ করা হবে। এমনই বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী।
কেন্দ্রীয় সরকারের ক্যাগ রিপোর্ট নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় এই বিষয়ে আলোচনা করতে হবে। এই দাবি বিজেপি বিধায়কদের থেকে এসেছিল। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে রাজি হননি। শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, আগামী ৯ তারিখ তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications