'প্রতি মাসে গুটখার খরচ দেবেন দিদি'! 'যুব সাথী' প্রকল্প ঘিরে এ কেমন মন্তব্য তৃণমূল নেতার? শুরু হয়েছে বিতর্ক
এপ্রিল মাসের ১ তারিখ থেকেই রাজ্যের বেকার যেসমস্ত যুবক-যুবতীরা রয়েছেন তাঁরা প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাবেন। 'যুব সাথী' প্রকল্প নিয়ে ঠিক এরকমই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পকে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

তবে এই ঘোষণার পর পরই বিতর্কে জড়াল তৃণমূল। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দলীয় বৈঠকে টাউন ব্লকের সভাপতি হলেন বিশ্বজিৎ সেন। তাঁরই একটি মন্তব্য ঘিরে সেখানে শোরগোল পড়ে যায়। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, "অনেক যুবক পান-গুটখা খান, মাসে প্রায় হাজার টাকা খরচ হয় তাতে। তাই মাসে মাসে এক হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।" সেইসঙ্গে তিনি দাবি করেন যে, এই প্রকল্পে যুব ভোটাররা তৃণমূলের দিকেই এগিয়ে আসবে।
ভিডিও প্রকাশ্যে আসার পরেই কটাক্ষ করে বিজেপি। দলের মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন যে, "এইবার আসল উদ্দেশ্য সবার সামনে এসেছে। সরকার বুঝিয়ে দিচ্ছে যে আগামী পাঁচ বছরে স্থায়ী চাকরির কোনওরকম সম্ভাবনা নেই।"
অন্যদিকে আবার তৃণমূলের দাবি, ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। জলপাইগুড়ির যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় বলেন যে, বিজেপি নেতৃত্বকে ভয় পেয়ে কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি বানিয়েছে। প্রকল্পকে বদনাম করার জন্যেই এই চেষ্টা।
উল্লেখ্য, আগেই অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছিল যে, ২১-৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত 'যুব সাথী' প্রকল্পে ভাতা পাবেন। প্রথমে অগস্ট মাস থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামী ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মোট ২৯৪টি ক্যাম্প বসবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ওই ক্যাম্পে গিয়ে আবেদন করা যাবে। খুব তাড়াতাড়িই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু জানানো হবে।
আবেদন যাচাই হয়ে যাওয়ার পর, এপ্রিল মাস থেকেই যোগ্য যুবক এবং যুবতীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলেও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications