এবার করোনার থাবা বঙ্গ-বিজেপিতে, কোভিড পজিটিভ অমিতাভ চক্রবর্তী-ইন্দ্রনীল খাঁ
এবার করোনার থাবা বঙ্গ-বিজেপিতে, কোভিড পজিটিভ অমিতাভ চক্রবর্তী-ইন্দ্রনীল খাঁ
টলিউড ও চিকিৎসকদের পেরিয়ে এবার করোনার থাবা বঙ্গ-বিজেপিতে৷ সূত্রের খবর একাধিক বঙ্গ বিজেপি শীর্ষ নেতা করোনা সংক্রমিত। তালিকায় রয়েছেন সদ্য রাজ্য বিজেপি যুবমোর্চার সভাপতি হওয়া ইন্দ্রনীল খান। বঙ্গ-বিজেপি সংগঠন সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং বিজেপি নেতা অশোক দিন্দা৷ যদিও এর মধ্যে কেবল ইন্দ্রনীল খাঁয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটিই বঙ্গ-বিজেপির পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে৷ বাকিগুলো নিয়ে বঙ্গ-বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি৷ তবে বিজেপি সূত্রেই খবর পাওয়া গিয়েছে অমিতাভ চক্রবর্তী এবং অশোক দিন্দার করোনা সংক্রমিত হওয়ার৷

বিজেপি সূত্রের খবর করোনা সংক্রমিত হয়ে নিজের বেহালার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ডঃ ইন্দ্রনীল খান। পেশায় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রনীলের অল্প উপসর্গ রয়েছে এবং সুস্থ আছেই বলে জানা গিয়েছে৷ অন্যদিকে বঙ্গ-বিজেপি সংগঠন সভাপতি অমিতাভ চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি, তবে সূত্র মারফৎ জানা গিয়েছে মোটামুটি সু্স্থই রয়েছেন অমিতাভ৷ তিনিও বাড়িতেই আইসোলেশনে আছেন বলে জানা গিয়েছে। অশোক দিন্দা সম্পর্কেও একই তথ্য পাওয়া গিয়েছে সূত্র মারফৎ৷ অশোকের কোভিড পজিটিভ হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে৷
তবে করোনা সংক্রমণ শুধু বঙ্গ-বিজেপিতেই সীমাবদ্ধ নেই৷ সিপিএমের রাজ্য শীর্ষ নেতা মহম্মদ সেলিমও করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছেন৷ গতকালই তৃতীয়বারের জন্য করোনা পজিটিভ হয়েছেন প্রাক্তন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তিনি তাঁর স্ত্রী ও বাবা কোভিড সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন। ইতিমধ্যে করোনা সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন তৃণমূল নেতা ও মন্ত্রী অরুপ চক্রবর্তী।
শেষ পাঁচদিনে হুহু করে বেড়েছে রাজ্যের করোনা সংক্রমণ। যেখানে গত সপ্তাহেও সারা রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ছিল ৪০০ থেকে ৭০০-র মধ্যে৷ সেখানে শেষ ২৪ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ৯৫০০-রও বেশি মানুষ। যার মধ্যে শুধুমাত্র কলকাতায় করোনা দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫০০০ এর বেশি৷ রাজ্যে ৩০০ জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করেনা সংক্রমিত হয়েছেন৷ তৃতীয় ওয়েভ থেকে বাঁচারজন্য কড়া ভাবে কোভিডবিধি মানার কথা বলছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications