বাম আমলে পরাজয়ের দিনগুলির পরে এই প্রথম মমতা ২১ জুলাই সমাবেশ ব্যাকফুটে শুরু করলেন

আজ ২১ জুলাই। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেই বহু প্রতীক্ষিত দিন।

২১ জুলাই। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেই বহু প্রতীক্ষিত দিন। ১৯৯৩ সালে কলকাতার বুকে পুলিশের গুলিতে নিহত কংগ্রেস কর্মীদের সম্মানার্থে প্রতি বছর তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটি উদযাপন করে থাকেন। এক সময়ে কংগ্রেস করা মমতার কাছে প্রথমদিকে ২১ জুলাই ছিল বামেদের চ্যালেঞ্জ করার এক বড় অবকাশ। পরে বামেদের পতনের পরে এই দিনটি তৃণমূলের বাংলার একক রাজনৈতিক শক্তি হিসেবে পেশী প্রদর্শনের দিন হিসেবে দেখা দেয়। সমাজের নানা ক্ষেত্রের মানুষকে একত্র করে রাজ্য এবং কেন্দ্রে দলীয় দুশমনদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জনমানসে নিজেকে বারবার জননেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতেন মমতা ফি বছর, এই ২১ জুলাই।

এই ২১ জুলাই পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত

এই ২১ জুলাই পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত

কিন্তু এই বছর পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। বাম আমলে পরাজয়ের পরে এই প্রথম মমতা ২১ জুলাই উদযাপন করছেন কিছুটা ব্যাকফুটে গিয়ে। শত্রু অবশ্য এবারে বাম নয়, ডান। রাজ্যে বিজেপির হু-হু উত্থান এবং নিজের দল তৃণমূলে বেনজির ভাঙ্গনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চকে কিভাবে ব্যবহার করেন, সেটাই এখন মানুষের আগ্রহের বিষয়।

আক্রমণাত্মক হবেন কি মমতা? তাতে লাভ বিজেপিরই

আক্রমণাত্মক হবেন কি মমতা? তাতে লাভ বিজেপিরই

মমতা বিজেপিকে আক্রমণ করলে তাতে গেরুয়া বাহিনীর কিছু বিশেষ আসবে যাবে না। কিছু দিন যাবৎ তৃণমূল নেত্রীর সেই ঝাঁঝালো মেজাজটা পাওয়া যাচ্ছে না (প্রশান্ত কিশোর কি তবে তাঁকে শান্ত করলেন?) এবং ২১ জুলাই সেই ঝাঁঝ ফিরবে কি না তা এখুনি বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আক্রমণাত্মক খেললে মমতার থেকে যে বিজেপির নৈতিক জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে তা নিয়ে দ্বিমত নেই।

কতজন সেলেব্রিটি থাকবেন শাসক পক্ষে?

কতজন সেলেব্রিটি থাকবেন শাসক পক্ষে?

তবে যেই বিষয়টির উপরে পর্যবেক্ষকের চোখ থাকবে সবচেয়ে বেশি তা হল সেলেব্রিটিদের উপস্থিতি। বিগত বেশ কয়েক বছরে রাজ্যের বেশিরভাগ তারকা-সেলেব্রিটিরা মমতার দলে সামিল হয়েছিলেন; এমনকি আগাগোড়া বামপন্থী সমর্থক বেল পরিচিত কিছু মানুষও ভোল বদলে ছিলেন। কিন্তু ইদানিং যে প্রবণতা দেখা গিয়েছে সেলেব্রিটি এবং সুশীল সমাজের সদস্যের মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার, তাতে রাজ্যের শাসকদলের কপালে ভাঁজ পড়তে বাধ্য। আর এই ভাঁজ ভবিষ্যতে আরও গভীর হবে কি না তা জানা যাবে এবারের ২১ জুলাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+