West Bengal By Elections Result: এটা বাংলার উপ নির্বাচনের ট্রেন্ড, ২৬ সালে বিজেপি জিতবে, বললেন সুকান্ত

উপনির্বাচনের ফলাফল আসুক। এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক নয়। শনিবার সকালে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।

সুকান্ত মজুমদার বলেন, উপনির্বাচনে যেমন ফলাফল হয়, তেমনই হচ্ছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে। অন্যদিকে এই ফলাফল ব্যাতিক্রম নয়। উপনির্বাচনে এমন ফলাফল হয়। তবে ২৬ সালে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে।

sukanta majumdar

রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল গণনা চলছে। তৃণমূল কংগ্রেস ছটি আসনেই এগিয়ে রয়েছে। বেলা এগারোটার পর একাধিক আসনে জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত। এদিন সকালে বিজেপি তৃণমূলের ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল না। কিন্তু বেলা বাড়তেই ভোটের ব্যবধান বাড়তে থাকে। বিরোধীদের থেকে ভোট মার্জিন অনেকটাই এগিয়ে যায় বাংলার শাসক দল তৃণমূল।

সুকান্ত মজুমদার উপনির্বাচনের দুটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। মাদারিহাট ও তালডাংরা এই দুই আসনে বিজেপি জিতবে। এমন আশা করছেন তিনি। যদিও পরবর্তী কালে দেখা যায়, দুটি আসনেই বিজেপি প্রার্থী পিছিয়ে গিয়েছে অনেকটাই। তৃণমূল কংগ্রেস ভোটের ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছে।

এদিন সুকান্ত মজুমদার বলেন, " ২০১৯ সালের পরে কালিয়াগঞ্জের উপনির্বাচন হেরে গিয়েছিলাম। আবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রেই আমরা জিতেছি। বিপুল ভোটে জিতেছি। ২০২৪ সালে লোকসভায় জিতেছি৷ আবার ২৬ সালে বিধানসভায় জিতব। এটা বাংলার নির্বাচনের ট্রেন্ড।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিনও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতা বলেন, " এতদিন ধরে এই সব ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী জানেন না ! না কী মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছায় না? কোনটা? " তিনি আরও বলেন, " মুখ্যমন্ত্রী যদি জানতে না পারেন, তাহলে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+