' ভালো আছি' এনআরএস কাণ্ডে মৃত্যুর সঙ্গে কঠিন লড়াইয়ের পর বলছেন পরিবহ,দেখুন ভিডিও
তাণ্ডব চলেছিল সোমবার রাতভর। রোহী মৃত্যুকে কেন্দ্র করে কলকাতার অন্যতম সেরা মেডিক্যাল কলেজে এক অভিশপ্ত রাত দেখেছিল এনআরএস।
তাণ্ডব চলেছিল সোমবার রাতভর। রোহী মৃত্যুকে কেন্দ্র করে কলকাতার অন্যতম সেরা মেডিক্যাল কলেজে এক অভিশপ্ত রাত দেখেছিল এনআরএস। রোগীর মৃত্যু ও তারপর তাঁর আত্মীয়রা চড়াও হয়েছিলেন কর্তব্যরত চিকিৎসকদের ওপর। মারধরের দাপটে গুরুতর আঘাত পেয়ে অসুস্থ হয়ে যায় দুই কর্তব্যরত চিকিৎসক। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পরিবহ মুখোপাধ্যায়। যাঁর করোটিতে এতটাই আঘাত লাগে, যার ফলে করোটির একটা অংশ ভিতরে ঢুকে যায়।

গোটা রাজ্য ক্ষোভে ফেটে পড়ে। পরিবহর সুস্থতা কামনায় উঠে আসে একঝাঁক সোশ্যাল মিডিয়া পোস্ট। ধরনার বসে গোটা এনআরএস। তাঁদের এই প্রতিবাদে শামিল হয় গোটা বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ। ক্ষোভে ফুঁসতে থাকেন সমস্ত স্তরের চিকিৎসকরা। ক্ষোভে ফুঁসে ওঠে রাজ্য। একই সঙ্গে রোগীর পরিবারগুলিরও সমস্যা চরমে ওঠে পরিষেবা বিভিন্ন হাসপাতালে বন্ধ থাকায়। এদিকে, গোটা রাজ্য ততক্ষণে পরিবহর সুস্থতার প্রার্থনায়। আর সকলের আন্তরিক প্রার্থনা ও চিকিৎসকদের অক্লান্ত দক্ষতায় ভর করে পরিবহ আপাতত বিপন্মুক্ত। নিজের মুখেই ক্লান্ত, অসুস্থ পরিবহ জানালেন 'ভালো আছি'।
গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে এই জুনিয়ার চিকিৎসক। ডোমজুড়ের পরিবহকে ঘিরে গোটা এলাকা যতট গর্বিত,ততটাই দুশ্চিন্তায় ছিল এই কয়েকদিন। এলাকাবাসীর দাবি চিরকাল ৯০ শতাংশ নম্বর পাওয়া পরিবহ সর্বভারতীয় পরীক্ষায় ১০৮ স্থানাধীকরা করে এক উজ্জ্বল কেরিয়ারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। পরিবারে মা , ও বাবা দু'জনেই অসুস্থ। তাই হাসপাতালে ছেলেকে দেখতে আসতে পারেননি কেউই। ছুটে এসেছিলেন দিদি। এক অদ্ভুত অসহায় পরিস্থিতির মধ্যেও ফের ঘুরে দাঁড়াচ্ছেন পরিবহ, আর তাঁর ঘুরে দাঁড়ানোর সঙ্গে অনুপ্রেরণা পাচ্ছে চিকিৎসক মহল। তাঁর সম্পূর্ণ সুস্থতা কামনায় গোটা বাংলা।












Click it and Unblock the Notifications