বাঁকুড়ায় পারদ ৪৪ ছুঁই-ছুঁই, ১৩ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের ৫-৬ ডিগ্রি ওপরে! তাপপ্রবাহের প্রথম মৃত্যু হাওড়ায়

বেলা ১১ টা থেকে বিকেল চারটের মধ্যে বাইরে বেরনোর ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাঁরই মধ্যে এদিন তাপপ্রবাহে (heatwave) প্রথম মৃত্যুর খবর হাওড়ায়। এক টোটো চালকের মৃত্যু (Death) হয়েছে। তাঁর দ

বেলা ১১ টা থেকে বিকেল চারটের মধ্যে বাইরে বেরনোর ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাঁরই মধ্যে এদিন তাপপ্রবাহে (heatwave) প্রথম মৃত্যুর খবর হাওড়ায়। এক টোটো চালকের মৃত্যু (Death) হয়েছে। তাঁর দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আবহাওয়া দফতরের ১৩ স্টেশনের তাপমাত্রা ছিল ৪০-এর ওপরে

আবহাওয়া দফতরের ১৩ স্টেশনের তাপমাত্রা ছিল ৪০-এর ওপরে

বাঁকুড়া ৪৩.৯ (+৫.১)
পানাগড় ৪৩.১ (+৫.৯)
আসানসোল ৪২.৭ (+৫.৫)
কলাইকুণ্ডা ৪২.৫ (+৪.৯)
পুরুলিয়া ৪২.৩ (+৪.৫)
মগরা ৪২ (+৬.৫)
বর্ধমান ৪২ (+৪.৮)
ঝাড়গ্রাম ৪২ (+৪.৫)
শান্তিনিকেতন ৪১.৮ (+৪.৬)
উলুবেড়িয়া ৪১.৮ (+৫.৪)
মেদিনীপুর ৪১.৫ (+৪.৫)
ব্যারাকপুর ৪১.২ (+৫.৩)
দমদম ৪০.৯ (+৫)

বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ছুঁইছঁই

বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ছুঁইছঁই

এদিন বাঁকুড়ার তাপমাত্রা ৪৪ ছুঁইছঁই। এই তাপমাত্রা এবারে সর্বোচ্চ। দিন কয়েক আগেও বাঁকুড়ার তাপমাত্রা ৪০-এর ওপরে উঠলেও, তা ৪৪-এ পৌঁছয়নি। আবহাওয়া দফতরের তরফে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

তাপপ্রবাহ চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

তাপপ্রবাহ চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, বর্তমানের এই তাপপ্রবাহ ২৮ এপ্রিল পর্যন্ত চলার সম্ভাবনা। তারপরে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যেসব জেলাগুলিতে তাপপ্রবাহ চলার পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাও রয়েছে। অন্যদিকে রাজ্যের দক্ষিণের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তালিকার বাইরে রয়েছে। তালিকার বাইরে রয়েছে উত্তরবঙ্গের ছয় জেলাও।

 হাওড়ার মৃত টোটোচালক

হাওড়ার মৃত টোটোচালক

তাপপ্রবাহের জেরে হাওড়ার এক টোটো চালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁর নাম বাসু মণ্ডল। বয়স ৫৫ বছরের আশেপাশে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে হাওড়ার ব্যাঁটরা থানার সানপুর এলাকায় ছিলেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকদের প্রাথমিক অনুমান অত্যধিক গরমের কারণেই এই পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+