রাত ৯টার পর থেকে রাজ্যে আরও কড়া পদক্ষেপ, নৈশ পার্টি সম্পূর্ণ বন্ধের নির্দেশ

রাজ্যে এই মুহূর্তে সংক্রমণ কমছে। তবে আগামী ১৫ দিন ভয়ঙ্কর বলে ইতিমধ্যে সতর্ক করেছে কেন্দ্র। এই অবস্থায় গত ২৪ ঘন্টা আগেই রাজ্য স্বাস্থ্য ভবনে গিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। মূলত তৃতীয় ওয়েভ রুখতে কি

রাজ্যে এই মুহূর্তে সংক্রমণ কমছে। তবে আগামী ১৫ দিন ভয়ঙ্কর বলে ইতিমধ্যে সতর্ক করেছে কেন্দ্র। এই অবস্থায় গত ২৪ ঘন্টা আগেই রাজ্য স্বাস্থ্য ভবনে গিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। মূলত তৃতীয় ওয়েভ রুখতে কতটা প্রস্তুত রাজ্যে? এই বৈঠকে সেই বিষয়টিকে নিয়েই পর্যালোচনা করা হয়। হাসপাতালে বেড, অক্সিজেন সহ একাধিক বিষয় উঠে আসে।

তবে তৃতীয় ওয়েভ আসার আগেই কার্যত চিন্তার কারণ হয়ে ওঠছে মানুষের আচরন। সংক্রমণ কমতেই রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষজন। সম্পূর্ণ ভাবে কোভিড বিধিকে অগ্রাহ্য করা হচ্ছে। এই অবস্থায় আরও কড়া রাজ্য প্রশাসন।

রাত ৯টার পর আরও কড়া হওয়ার নির্দেশ

রাত ৯টার পর আরও কড়া হওয়ার নির্দেশ

রাতের একটা অংশ কোভিড বিধিকে অগ্রাহ্য করে হুইহুল্লরে মেতে উঠছে। যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠছে রাজ্য প্রশাসনের কাছে। এই অবস্থায় নাইট কার্ফু আরও কড়া হওয়ার নির্দেশ। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়া নির্দেশিকা জারি রয়েছে। খুব প্রয়োজন ছাড়া এই সময়ের মধ্যে রাস্তায় বের হওয়া যাবে না। যদিও কেউ মানছেন না সেই বিধি। বিষয়টি রাজ্য-প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসেছে নবান্ন। এই সময় কেউ বের হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা করারও নির্দেশ। আজ শনিবার থেকে নাকা চেকিং শুরু করার নির্দেশ। প্রয়োজনে নাইট কার্ফু নিয়ে মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার চালানো হবে বলেও নির্দেশ

নৈশ পার্টি বন্ধের নির্দেশ

নৈশ পার্টি বন্ধের নির্দেশ

গত কয়েকডি পার্ক হোটেলে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এরপরেই বিভিন্ন হোটেলে হানা দেয় পুলিশ। কলকাতা এবং একাধিক জেলাতে এভাবে রাতের পর রাত পার্টি চলছে বলে খোঁজ পায় পুলিশ। এরপরেই আজ শনিবার নবান্নের তরফে কড়া নির্দেশ জারি করা হল। ইতিমধ্যে সমস্ত জেলাশাসককেও এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। খোঁজ পেলেও কড়া হওয়ার জন্যেও বলা হয়েছে।

সময়ের পরেও খোলা বাজার

সময়ের পরেও খোলা বাজার

সময়ের পরেও বেশ কিছু জায়গাতে খোলা দোকান, বাজার। বিষয়টি নজরে এসেছে রাজ্য প্রশাসনের। এক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের বাইরে কেউ দোকান খুলে রাখছেন কি না, সে সব দিকে নজর রাখতে বলা হয়েছে। খেয়াল রাখতে হবে সবর্ত্র রাজ্য সরকারের ঠিক করে দেওয়া গাইডলাইন যথাযথ ভাবে মেনে চলা হচ্ছে কি না। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে চতুর্থ পর্যায়ের কড়া বিধি নিষেধ শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পরজত তা মানতে হবে। এই পর্যায়ে একাধিক শিথিলতা দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে কড়া কড়ি কথা বলা হয়েছে। যেমন নাইট কার্ফু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+