রাজ্যে ৩য় করোনা আক্রান্তের হদিশ, ভর্তি বেলেঘাটা আইডিতে

রাজ্যে ৩য় করোনা আক্রান্তের হদিশ। বেলেঘাটা আইডি সূত্রে খবর, ওই ব্যক্তি দিন কয়েক আগে স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখা তাঁকে ভর্তি রাখা হয়েছিল বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডে।

রাজ্যে ৩য় করোনা আক্রান্তের হদিশ। বেলেঘাটা আইডি সূত্রে খবর, ওই তরুণী দিন কয়েক আগে স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়েছিল বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডে।

রাজ্যে ৩য় আক্রান্ত

রাজ্যে ৩য় আক্রান্ত

রাজ্যে ৩য় করোনা আক্রান্তের হদিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি হাবরার বাসিন্দা। স্কটল্যান্ড থেকে ফেরার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ সেই রিপোর্ট আসে। এরপরেই ওই ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে স্পেশাল আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। করোনা ভাইরাস নিয়ে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের কর্মীরা খোঁজ খবর শুরু করেছেন স্কটল্যান্ড থেকে ফেরার পর ওই ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে কথা বলেছিলেন।

এর আগের ২ আক্রান্তও বিদেশ থেকে ফিরেছিলেন

এর আগের ২ আক্রান্তও বিদেশ থেকে ফিরেছিলেন

এক সপ্তাহের মধ্যেই রাজ্যে তথা কলকাতায় আরও ২ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল এর আগে। তাঁরা দুজনেই লন্ডনে পড়ুয়া। তাঁরা দুজনেই ইতিমধ্যেই বেলেঘাটা আইডিতে ভর্তি।

৪ লক্ষণেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

৪ লক্ষণেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

৪ লক্ষণের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্বরজ্বর ভাবের সঙ্গে সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট থাকলে চিকিৎসেকর সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত রাজ্যগুলি থেকে ফেরা শ্রমিকদের নিয়ে প্রশ্ন

করোনা আক্রান্ত রাজ্যগুলি থেকে ফেরা শ্রমিকদের নিয়ে প্রশ্ন

রাজ্যে যে তিন জনের করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে তারা সবাই বিদেশ থেকে ফিরেছেন। তবে দেশের মধ্যে করোনা আক্রান্ত রাজ্যগুলি থেকে ফেরা শ্রমিকদের নিয়ে প্রশ্ন দেওয়া দিয়েছে। এর মধ্যে অনেক শ্রমিক কাজ করেন কেরলে। এঁদের বেশিরভাগই মুর্শিদাবাদ ও মালদহের বাসিন্দা। তাঁদের ক্ষেত্রে কোন স্বাস্থ্যবিধি নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+