কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করতে পারবে তৃতীয় লিঙ্গের পড়ুয়াও

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ভর্তির ফর্মে আবেদন করতে পারবে তৃতীয় লিঙ্গের প্রার্থীও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ভর্তির ফর্মে আবেদন করতে পারবে তৃতীয় লিঙ্গের প্রার্থীও। কিন্তু তৃতীয় লিঙ্গের প্রার্থীর ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণ নেই।‌ তাই এই ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের আবেদন কলকাতা হাইকোর্টে। এই প্রার্থীদের আসন সংরক্ষণ হবে কিনা তা আগামী শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে জানাবে কলকাতা বিশ্ববিদ্যালয়‌ কর্তৃপক্ষ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করতে পারবে তৃতীয় লিঙ্গের পড়ুয়াও

এদিন মামলাকারীর আইনজীবী জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ভর্তির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলিয়া শেখ নামে এক রূপান্তরকামী। তার দাবি ছিল, বুধবারই ভর্তি আবেদন করার শেষ দিন। কিন্তু সেখানে তৃতীয় লিঙ্গের কথা উল্লেখ না থাকায় তিনি আবেদন করতে পারেননি।

কিন্তু এদিন হাইকোর্টে মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে জানায়, নতুন ফর্মে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ভর্তির ব্যবস্থা রয়েছে। এখন থেকে তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ভর্তির আবেদন জানাতে পারবেন।

তবে মামলাকারীর আইনজীবীর দাবি, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ভর্তির আবেদনপত্রে আবেদন করার সুযোগ থাকলেও তারা যে নিশ্চিত ভর্তি হতে পারবে তার কোনও নিশ্চয়তা নেই। আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্ট এই ক্যাটাগরির প্রার্থীদের আসন সংরক্ষণের কথা বললেও এখনও পর্যন্ত তা মানা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+