করোনা ভাইরাসে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩, বাড়ল আক্রান্তের সংখ্যাও
রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বাড়ল। হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে মাঝ বয়সী ব্যক্তির। এদিকে রাজ্যে আরও ৩ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।
রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বাড়ল। হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে মাঝ বয়সী ব্যক্তির। এদিকে রাজ্যে আরও ৩ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে এদিন বেলেঘাটা আইডি থেকে ছাড়া হতে পারে রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্তকে। পরপর নমুনা পরীক্ষায় তাঁদের ফল নেগেটিভ এসেছে।

হাওড়া হাসপাতালে করোনা আক্রান্তের মৃত্যু
সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে মাঝ বয়সী একব্যক্তির মৃত্যু হয়। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার সকালে নতুন পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম-এ। রাতে নমুনা রিপোর্চ আসে। এরপরেই ওই ব্যক্তির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ডব্লুএইচও-র নির্দেশিকা মেনে দেহ সৎকার করা হবে।

রাজ্যের মৃতের সংখ্যা ৩
রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। সল্টলেকের বেসরকারি হাসপাতাবলে দমদদমের প্রৌঢ়ের মৃত্যু, রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। এরপর সোমবার ভোররাতে কালিম্পং-এর ৪৪ বছরের মহিলার মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিক্যালে।

রাজ্যে বাড়ল আক্রান্তের সংখ্যা
এদিন সকালে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ বেড়েছে। সবমিলিয়ে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ২৬-এ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা, যুবক ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যালে। অন্যদিকে ঢাকুরিয়া ও সল্টলেকের বেসরকারি হাসপাতালে দুই ব্যক্তি ভর্তি রয়েছেন। সল্টলেকের বাসিন্দা ৫১ বছরের ব্যক্তিকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে টালিগঞ্জের ৫২ বছরের বাসিন্দাকে। এঁদের সংক্রমণ কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বেলেঘাটা আইডি থেকে ছাড়া হবে ৩ জনকে
এদিন বেলেঘাটা আইডি থেকে ছাড়ার কথা রয়েছে রাজ্যের প্রথম ৩ করোনা আক্রান্তকে। হাসপাতাল থেকে ছাড়া হলেও তিনজনকে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হবে।












Click it and Unblock the Notifications