পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে চুরি
ফের চুরির ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার একটি মন্দিরে। র
ফের চুরির ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার একটি মন্দিরে। রবিবার ভোর রাতে চুরির ঘটনা ঘটেছে দাঁতনের কাকরাজিত শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে। প্রায় চারশ বছরের পুরানো এই মন্দির ওডিশা রাজ্য সীমান্তে ও ওডিশা রীতিতে তৈরি । পুলিশ জানায় যে এই মন্দিরে যে সিসিটিভি আছে তাতে এই চুরির ঘটনা ধরা পড়েছে । তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । দুই জন দুষ্কৃতী চুরি করে । তারা মন্দিরে রাখা প্রনামী বাক্স ও বিগ্রহের গহনা চুরি করে । মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে চুরি যাওয়া গহনার মূল্য প্রায় সাত লক্ষ টাকা । এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে ।

দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, দাসপুর ও ঘাটাল এলাকার কয়েক টি মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে । মন্দিরের চুরি হয়েছে পূর্ব মেদিনীপুরের কয়েকটি প্রাচীন মন্দিরেও।
শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাকরাজিত শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে নয় , মন্দিরে চুরির ঘটনা ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি এলাকায় রায়পুরের একটি মন্দিরেও । প্রায় ২২০ বছরের পুরানো এই মন্দিরের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে দেবদেবীর মূর্তির সোনা ও রূপার গহনা চুরি করে । এই মন্দির কমিটির সম্পাদক সঞ্জিত গায়েন জানিয়েছেন যে এই চুরি যাওয়া গহনার মূল্য প্রায় দশ লক্ষ টাকা । মন্দিরে থাকা তিনটি প্রনামী বাক্সও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ।
এই মন্দিরে যে সিসিটিভি আছে তার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । তাতে দেখা গিয়েছে যে চারজন দুষ্কৃতী এসে এই চুরি করে । তারা নদী পার হয়ে আসে বলে মনে করছে পুলিশ । পুলিশ জানায় যে এই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে ।












Click it and Unblock the Notifications