বড়দিনেও কি আছে কড়া শীতের পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস
ফের ঘূর্ণাবর্তের প্রভাব। একটি নয়, দু-দুটি। এর প্রভাবে বাতাসে বেড়েছে জলীয় বাষ্প। তাপমাত্রা কম থাকায় সেই জলীয় বাষ্পই কুয়াশার চেহারা নিয়েছে। ফলে বড়দিনেও কড়া শীতের পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দফতর
ফের ঘূর্ণাবর্তের প্রভাব। একটি নয়, দু-দুটি। এর প্রভাবে বাতাসে বেড়েছে জলীয় বাষ্প। তাপমাত্রা কম থাকায় সেই জলীয় বাষ্পই কুয়াশার চেহারা নিয়েছে। ফলে বড়দিনেও কড়া শীতের পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।

শীতের পথে ফের ভিলেন ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতর সূত্রে খবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশে, অপরটি রয়েছে বাংলাদেশে। এদের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। আর তার জেরেই বেড়েছে কুয়াশা। জলীয় বাষ্পের জেরে দিনের বেলাতেও আকাশ মেঘে ঢাকা অবস্থায় থাকার সম্ভাবনা।
অন্যদিকে, উত্তর ভারতেই উত্তরে হাওয়া দুর্বল। কেননা কাশ্মীরের দিকে এগোচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাব পড়ছে বাংলাতেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। যা ঘোরাফেরা করবে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে।
রাতের তাপমাত্রা না কমলেও, দিনে স্যাঁতসেঁতে ঠাণ্ডা আবহাওয়ার সম্ভাবনা। সামনের দিনতিনেক এই একই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications