বৃষ্টিতে আলোর রোশনাই কি হবে ম্লান, জেনে নিন কালীপুজোর দিনের সম্ভাব্য আবহাওয়া

ঘূর্ণাবর্তের জেরে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। কিন্তু কালী পুজোর দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিন আশ্বস্ত করে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত

ঘূর্ণাবর্তের জেরে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। কিন্তু কালী পুজোর দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিন আশ্বস্ত করে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা উপকূল ধরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। যার জেরে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টিতে আলোর রোশনাই কি হবে ম্লান, জেনে নিন কালীপুজোর দিনের সম্ভাব্য আবহাওয়া

এযেন দুর্গাপুজোর আগেকার মতো পরিস্থিতি। পুজোর আগে বৃষ্টি হলেও, পুজোর মধ্যে বৃষ্টির দাপট দেখা যায়নি। সেরকমই হতে চলেছে আলোর উৎসবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও হিমালয় সংলগ্ন জেলাগুলির দুএকটি জায়গায় বৃষ্টি হতে পারে। ২৩ থেকে ২৬ অক্টোবরের জন্য এই পূর্বাভাস বজায় থাকবে বলে জানানো হয়েছে। ২৪ ও ২৫ তারিখ রাজ্য জুড়ে আবহাওয়া খারাপ থাকলেও, ২৬ তারিখ নাগাদ বৃষ্টি কমে আসবে। আর ২৬ অক্টোবর তা একেবারেই থাকবে না। আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।

২৩ অক্টোবরের জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। এইসব এলাকায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পরের দিনের জন্য ওরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এইসব জেলায় ওইদিন ভারী বৃষ্টি হতে পারে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ২৫ অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+