নতুন প্রদেশ সভাপতি নিয়ে আলোচনা, দিল্লি যাচ্ছেন মান্নান

নতুন প্রদেশ সভাপতি নির্বাচন করার জন্য আলোচনা করতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

নতুন প্রদেশ সভাপতি নির্বাচন করার জন্য আলোচনা করতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ১৫ অক্টোবরের মধ্যে দলীয় নির্বাচন শেষ করে নতুন সভাপতি নির্বাচন করতে দিল্লির চিঠি এসেছে প্রদেশ কংগ্রেস দফতরে ।

নতুন প্রদেশ সভাপতি নিয়ে আলোচনা, দিল্লি যাচ্ছেন মান্নান

দল বাঁচানোর সঙ্গে জোট করে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য ১০ জনপথের। রাজ্যের শাসকদলের সঙ্গে ভাল সম্পর্ক আছে এমন একজনকে প্রদেশ সভাপতি হিসেবে বেছে নিয়ে চাইছে কংগ্রেস হাইকমান্ড। সেই বিষয়েই আলোচনা করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে আব্দুল মান্নানকে।

বিরোধী দলনেতা আব্দুল মান্নান আগেই জানিয়েছেন, কংগ্রেস হাইকমান্ড যদি তৃণমূলের সঙ্গে জোট করে আসন সমঝোতা করে, সেই জোট প্রক্রিয়ায় বাধা হবেন না তিনি। তবে সেই প্রক্রিয়ায় থাকবেন না তিনি।

পরবর্তী প্রদেশ সভাপতি হিসেবে উঠে আসছে প্রাক্তন রাষ্ট্রপতি তথা জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম। এ ছাড়াও প্রদীপ ভট্টাচার্য, ডিপি রায়ের নামও শোনা যাচ্ছে।

২০১৮-র শুরুর দিকেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এক বছর পরে রয়েছে লোকসভা নির্বাচন। কিন্তু রাজ্যে একা লড়ার ক্ষমতা নেই কংগ্রেসের। সেক্ষেত্রে তৃণমূলকেই প্রাথমিক ভাবে পছন্দ এআইসিসির।

নেতার পিছনে জনসমর্থন রয়েছে, তেমন নেতা হিসেবেই এআইসিসি বেছে নিয়েছিল অধীর চৌধুরীকে। কিন্তু তাঁর সময়েই শঙ্কর সিংসহ অনেকেই চলে যান তৃণমূলে। বিভিন্ন কারণে দেখা যায় অধীর চৌধুরীতেই বিরূপ অনেকেই। মুর্শিদাবাদের অধীর চৌধুরীর একচ্ছত্র ক্ষমতা আর নেই। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সম্পর্কেও বিরূপ অধীর। তাই এবার রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে ভাল সম্পর্ক আছে এমন একজনকে প্রদেশ সভাপতি হিসেবে বেছে নিতে চায় এআইসিসি। তাতে অবশ্য কংগ্রেসের ভাঙন ঠেকানো যায় কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+