ভরসা নেই রাজ্যের পুলিশে! ৩ কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
শুধুমাত্র রাজ্য পুলিশের ওপর ভরসা না রেখে, রাজ্যে এবারের তিন কেন্দ্রে উপনির্বাচনে পাঠানো হচ্ছে পনেরো কোম্পানি আধাসামরিক বাহিনী। একইসঙ্গে তিন কেন্দ্রেই পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হচ্ছে।
ধুমাত্র রাজ্য পুলিশের ওপর ভরসা না রেখে, রাজ্যে এবারের তিন কেন্দ্রে উপনির্বাচনে পাঠানো হচ্ছে পনেরো কোম্পানি আধাসামরিক বাহিনী। একইসঙ্গে তিন কেন্দ্রেই পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হচ্ছে। তাঁদের অধীনেই এই বাহিনী থাকবে। কোন বুথে কত বাহিনী দেওয়া হবে, তা ঠিক করে দেবেন এই পুলিশ পর্যবেক্ষকরা।

রাজ্যে ৩ কেন্দ্রে উপনির্বাচন হবে ২৫ নভেম্বর। নির্বাচন শান্তিপূর্ণ করতে কমিশনের তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই তিন কেন্দ্রের জন্য তিন পর্যবেক্ষণ পৌঁছে গিয়েছেন। উপনির্বাচন হলেও, তিনটি কেন্দ্র দখলে মরিয়া বিজেপি এবং তৃণমূল উভয়েই। সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছে সিপিএম-কংগ্রেসের জোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, নদিয়ার করিমপুরে বুথের সংখ্যা ২৬১ টি। অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে বুথের সংখ্যা ২৭০ টি করে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হলেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, তা নিয়ে সংশয় কাটেনি বিরোধীদের। ে
কমিশনের মতে খড়গপুর সদরের তুলনায় করিমপুর এবং কালিয়াগঞ্জ বেশি স্পর্শকাতর। কেননা দুটি কেন্দ্র সীমান্ত লাগোয়া। এই দুটি জায়গাতেই গণ্ডগোল পাকিয়ে অন্যদিকে পালিয়ে যাওয়ার সুবিধাও রয়েছে। তবে টানটান লড়াইয়ের সম্ভাবনা রয়েছে খড়গপুর সদর কেন্দ্রে।












Click it and Unblock the Notifications