রাজ্যে চতুর্থ দফা! ৫৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
রাত পোহালেই সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে চতুর্থদফার নির্বাচন হতে চলেছে। এই চতুর্থ দফায় রাজ্যের ৮ টি কেন্দ্রের জন্য ৫৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাত পোহালেই সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে চতুর্থদফার নির্বাচন হতে চলেছে। এই চতুর্থ দফায় রাজ্যের ৮ টি কেন্দ্রের জন্য ৫৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশন সূত্রে খবর, চতুর্থ দফায় রাজ্যের ৯৮০৪ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৯৬৮৫ টি বুথে(৯৮.৮) শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে।

সোমবার যে আটটি কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আসানসোল। ওই কেন্দ্রের জন্য ৮৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। কৃষ্ণনগরের ৯৭ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে ১৩২ কোম্পানি বাহিনী। বীরভূমের বোলপুর ও বীরভূম কেন্দ্রের জন্য থাকছে ১২৮ কোম্পানি বাহিনী। জেলার ৯৯ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের জন্য থাকছে ৬৯ কোম্পানি বাহিনী। বহরমপুরে প্রায় ১০০ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমান এবং বর্ধমান দুর্গাপুর আসনের জন্য বরাদ্দ হয়েছে ১৫০ কোম্পানি বাহিনী।












Click it and Unblock the Notifications