আগামী দিনে আরও বাহিনীর আশ্বাস! তৃতীয় দফায় রাজ্যে মোতায়েন থাকছে ৩২৪ কোম্পানি আধা সেনা

প্রথম দফায় কিছু কিছু জায়গায় গাফিলতি ছিল। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহার ও আলিপুরদুয়ারের নির্বাচন নিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

প্রথম দফায় কিছু কিছু জায়গায় গাফিলতি ছিল। সূত্রের খবর অনুযায়ী, কোচবিহার ও আলিপুরদুয়ারের নির্বাচন নিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় দফা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় দফায় ভোট করানো হবে। সোমবার বালুরঘাট সার্টিক হাউসে জেলাশাসক, পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিবেক দুবের।

আগামী দিনে আরও বাহিনীর আশ্বাস! তৃতীয় দফায় রাজ্যে থাকছে ৩২৪ কোম্পানি আধা সেনা

রাজ্যের বাকি থাকা নির্বাচনে আর বাহিনীর সংস্থান করা হবে। বিষয়টি নিয়ে দিল্লিতে কথা বলবেন তিনি। বালুরঘাটে কার্যত এই আশ্বাসই দিলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। বুথের বাইরে কুইক রেসপন্স টিম রাখারও আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় দফায় থাকছে ৩২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী। মঙ্গলবার চার জেলায় ভোট। যার মধ্যে দক্ষিণ দিনাজপুরে রাখা হচ্ছে ৫০ কোম্পানি বাহিনী। মালদহে ৯২ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সংখ্যা ১০৬ কোম্পানি। মুর্শিদাবাদে থাকবে ১৪০ কোম্পানি বাহিনী। সেখানকার ৯৬.৪ শতাংশ বুথে থাকতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+