তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত শ্রীরামপুর! একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হুগলির শ্রীরামপুরের বাদামতলা। সংঘর্ষের একের পর এক বাড়ি-দোকান-গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হুগলির শ্রীরামপুরের বাদামতলা। সংঘর্ষের একের পর এক বাড়ি-দোকান-গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এলাকায় থাকা জলের কলও উপড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বরা অঞ্চলের লোক গিয়ে পিয়ারাপুর অঞ্চলে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির পাল্টা দাবি, তাদের সংগঠন বাড়ছে, তাই হামলা চালিয়েছে তৃণমূল।

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত শ্রীরামপুর! একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দিয়ে যাচ্ছিল বিজেপির একটি মিছিল। তৃণমূলের অভিযোগ, বিজেপির সেই মিছিল থেকে বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি-গাড়ি-দোকানে ভাঙচুর চালানো হয়। বাইক-চারচাকা গুড়িয়ে দেওয়া হয়। এই হামলায় বেশ কয়েকজন সাধারণ বাসিন্দাও আহত হন বলে অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, এলাকায় থাকা নলকূপ উপড়ে ফেলা হয়। তৃণমূলের অভিযোগ, এলাকায় রাজনৈতিকভাবে তৃণমূলের
আধিপত্য রয়েছে। পঞ্চায়েতও তৃণমূলের দখলে। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীল ঘোষাল জানিয়েছেন, এলাকায় তৃণমূল যেহেতু শক্তিশালী, সেই শক্তিশালী সংগঠন ভাঙার জন্য বিজেপি সন্ত্রাস চালাচ্ছে।

বিজেপির পাল্টা অভিযোগ, তাদের মিছিলের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। ভাঙচুরের ঘটনায় বিজেপি যুক্ত নয় বলেও দাবি করা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন মিছিল করে যাচ্চিল বিজেপি। তখনই গণ্ডগোল হয়। জেলার বিজেপি নেতা সুমন ঘোষ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই যুক্ত নয়। বিজেপিকে বদনাম করার জন্যই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+