ধর্মীয় অনুষ্ঠানে পুলিশি তাণ্ডবের অভিযোগ! রাতভর উত্তপ্ত কলকাতার সংলগ্ন অঞ্চল
নিউটাউনের পাথরঘাটায় ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশি জুলুমের অভিযোগ। পুলিশকর্মীরা অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করেন বলেও অভিযোগ।
নিউটাউনের পাথরঘাটায় ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশি জুলুমের অভিযোগ। পুলিশকর্মীরা অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করেন বলেও অভিযোগ। রাস্তায় আগুন জ্বালিয়ে রাতভর পথ অবরোধ স্থানীয়দের। পাল্টা পুলিশকর্মীদের মারধরের অভিযোগ। এক পুলিশকর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভও দেখানো হয় বলে জানা গিয়েছে।

রাত থেকেই উত্তপ্ত নিউটাউনের পাথরঘাটা অঞ্চল। পুলিশের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ. মাইক বাজানো নিয়ে বুধবার রাতে
পুলিশ জুলুম চালায়। এলাকায় তাণ্ডব চালানো হয় বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছিল। নির্দিষ্ট সময়ের পরও কেন মাইক বাজানো হচ্ছে তা জানতেই পুলিশ এসেছিল। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এলাকায় গিয়ে তাণ্ডব চালায়। স্থানীয় মানুষ বাধা দেওয়ার তাদের মারধর করার পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে পুলিশ তাণ্ডব চালায় বলে অভিযোগ। পাল্টা পাথরঘাটা মোড়ে পুলিশের গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
রাতের ঘটনার পরেই পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাতেই টায়ার জ্বালিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। যেসব পুলিশকর্মীরা তাণ্ডবে যুক্ত, তাদের শাস্তির দাবিও করেছেন স্থানীয় বাসিন্দারা।












Click it and Unblock the Notifications