দিনের বেলায় হঠাৎ আঁধার, কলকাতার একাধিক জায়গায় ঝড়ের সঙ্গে বৃষ্টি

দিনের বেলাতেই হঠাৎ নেমে এল অন্ধকার। এদিন বেলা ১২. ১০ থেকে ১২.১৫-র মধ্যে কলকাতা-সহ আশপাশের এলাকায় এই পরিস্থিত তৈরি হয়।

দিনের বেলাতেই হঠাৎ নেমে এল অন্ধকার। এদিন বেলা ১২. ১০ থেকে ১২.১৫-র মধ্যে কলকাতা-সহ আশপাশের এলাকায় এই পরিস্থিত তৈরি হয়। পাঁচ-সাত মিনিট বৃষ্ট হয়। এরপ পরে আকাশ কিছুটা পরিষ্কার হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই পরিস্থিতি বলে জানিয়েছে হাওয়া অফিস।

হঠাৎ নেমে এল অন্ধকার

হঠাৎ নেমে এল অন্ধকার

বৃহস্পতিবার বেলা তখন ১২. ১০ থেকে ১২.১৫-র মধ্যে। এই সময় হঠাৎই আঁধার নেমে আসে। সন্ধে বেলার মতো পরিস্থিতি তৈরি হয়। ঘন মেঘে ঢেকে যায় কলকাতা-সহ আশপাশের এলাকা।

ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি

ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি

বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে দেখা যায়। উত্তর থেকে দক্ষিণ, ধর্মতলা হোক কিংবা শ্যামবাজার সর্বত্রই একই পরিস্থিতি।নবান্ন-সহ বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিতে জল জমে যায়।

দুপুর বেলাতেই হেডলাইট জ্বালিয়ে রাজপথে গাড়ি

দুপুর বেলাতেই হেডলাইট জ্বালিয়ে রাজপথে গাড়ি

দুপুর বেলাতেই হেডলাইট জ্বালিয়ে রাজপথে গাড়ি চলতে দেখা যায়। রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে যায়।

পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নামবে তাপমাত্রা

পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নামবে তাপমাত্রা

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিন দুপুরে এই পরিস্থিতি তৈরি হয়। তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটলে তাপমাত্রা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+