মুকুল রায়-আরএসএস শীর্ষ নেতৃত্বের বৈঠক নিয়ে জল্পনা
অরুণ জেটলির পর কি এবার আরএসএস শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করলেন মুকুল রায়। অন্তত এমনটাই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মুকুল রায়ের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ
অরুণ জেটলির পর কি এবার আরএসএস শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করলেন মুকুল রায়। অন্তত এমনটাই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মুকুল রায়ের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

দিন দুয়েক আগে বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায় ঘনিষ্ঠ বাবান ঘোষ। একইসঙ্গে বিজেপিতে যোগ দেন, তফশিলি জাতি-উপজাতি সংগঠনের নেতা রাহুল সাউ, বন্দর কর্মচারী সংগঠনের নেতা দেবজিৎ কর, সংখ্যালঘু সেলের নেতা সাদ্দাম আনসারি।
মাস তিনেক আগে, সোশ্যাল সাইটে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সেই ছবি ঘিরে ওঠা জল্পনা তখন খারিজ করে দিয়েছিলেন শুভ্রাংশু। মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
২১ জুলাইয়ে ধর্মতলার সভামঞ্চে পিছনের দিকে জায়গা পেয়েছিলেন মুকুল রায়। এরপর পশ্চিম মেদিনীপুর সফরে মুকুল রায়কে সঙ্গী করেছিলেন মুখ্য়মন্ত্রী। পার্থ চট্টোপাধ্য়ায় জানিয়েছিলেন মুকুল রায় দলেই আছেন, থাকবেন। তার পরেও এধরণের খবরে কিছুটা বিব্রত তৃণমূলের একাংশ। অনেকেই বলছেন আসলে সারদার মতো নারদাতেও 'সেটিং' করছেন মুকুল রায়। যাই হোক না কেন, আরএসএস নেতৃত্বের সঙ্গে বৈঠকে খবরটা যেন সব কিছুকেই ছাড়িয়ে গিয়েছে।
তাহলে কি একটু একটু করে ঘুঁটি সাজাচ্ছেন মুকুল রায়। প্রথমে কাছের লোকেদের দলবদল, আর পরে তিনি নিজে। ভবিষ্যৎই দেবে সেই উত্তর।












Click it and Unblock the Notifications