Suvendu Adhikari: প্রধানমন্ত্রীর পা ধরে লাভ নেই, মমতার দিল্লি সফর ঘিরে কটাক্ষ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সময় দিয়েছেন। বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আরো একবার দরবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নিয়েও কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কিছুই মিলবে না। এমনই বলেছেন শুভেন্দু।

হলদিয়ায় শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেখান থেকে রাজ্যের শাসক দলের দুর্নীতির সম্পর্কে কটাক্ষ করেছেন তিনি৷ শুধু তাইই নয়, কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করেছেন তৃণমূলের নেতা - মন্ত্রীরা। এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Shubhendu Adhikari

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ধরতে গিয়ে লাভ নেই। কিচ্ছু পাওয়া যাবে না দিল্লি থেকে। শুভেন্দুর কথায়, প্রধানমন্ত্রীর পা ধরে কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রীর কাছে কোনও মুখ্যমন্ত্রী সময় চাইলে উনি সময় দেন। লাভ কিছু হবে না।

আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক রয়েছে। একশো দিনের কাজের টাকা বকেয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সেই নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রবল আওয়াজ তুলছে। কেন্দ্রকে বাংলার পাওনা টাকা দিতে হবে। এই দাবি তৃণমূল করছে।

এই অবস্থায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন দাবি আদায়ের জন্য৷ পাওনাগণ্ডা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তিনি দরবার করবেন। এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু শুভেন্দু উলটো বক্তব্য রাখছেন। এই নিয়ে শুভেন্দু সভায় বলেছেন, আগে চোরেরা জেলে যাবে। প্রকৃত উপভোক্তারা কাগজ গুছিয়ে রাখবেন। আমরা আপনাদের টাকা দেব।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৃণমূল কংগ্রেসের নেতা - মন্ত্রীরা চুরি করেছে। প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা মাঝপথেই লুট হয়েছে। মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছায়নি। এমনই অভিযোগ শুভেন্দুর গলায়। তিনি বলেন, "যারা টাকা মেরেছেন, তাদের আগে জেলে দেখতে চাই। আমরা সিবিআই চাই। আবাস যোজনায় চোরেদের নাম বাতিল করতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+