রামবিরোধী নন, লড়াই বিজেপির বিরুদ্ধে, সংহতি মিছিল করে স্পষ্ট বার্তা দিলেন মমতা

সংহতি মিছিলে দীর্ঘ পথ হেঁটেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই বিজেপিকে আক্রমণ করলেন তিনি। রামের সঙ্গে সীতার নামও উচ্চারণ হওয়া প্রয়োজন রয়েছে। তিনি রামের বিরুদ্ধে নন। এই কথা জানালেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও উঠে এল কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ। মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়ছে। গরিব মানুষের দিকে নজর দিক বিজেপি সরকার বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে রাম মন্দির উদ্বোধন দেখানো হয়েছে। সেই খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee

তাঁর মুখে উঠে এসেছে বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন। তাঁর কোনও প্রয়োজন রয়েছে কী না৷ সে কথা জানতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাই রাস্তায় নেমে পড়েছিলেন তিনি। মানুষের কাছে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। সংহতি যাত্রার মঞ্চ থেকে সেই দিনের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

পার্ক সার্কাসের মঞ্চ থেকে সম্প্রীতির স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশকে তিনি ভাগ করতে দেবেন না। সব ধর্ম ভাই ভাই। শান্তি চায় মানুষ। 'জয় বাংলা, জয় সম্প্রীতি' স্লোগান তুললেন তিনি। একটি লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে। কাপুরুষ নয় তৃণমূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে গোটা দেশ ছুটি দেওয়া হোক। এই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই দাবি নাকচ করে দেওয়া হয়েছিল।

এখন এই দিনে বিজেপির পক্ষ থেকে ছুটি চাওয়া হচ্ছে। এটা কি তাদের স্বাধীনতা দিবস? যদিও ভারতের স্বাধীনতায় তাদের কোনও ভূমিকা ছিল না। কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে যা হচ্ছে, তাতে মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের প্রচার শুরু হয়েছে। কিন্তু পরের দিন কী হবে? প্রশ্ন নেত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় রামের বিরোধী নন। এখানে নারী শক্তি দুর্গার পূজা করা হয়। কিন্তু রামের সঙ্গে এখন সীতার প্রসঙ্গ তোলা হচ্ছে না। সীতাকে বাদ দিয়ে রাম নয়। রামচন্দ্রের সঙ্গে ১৪ বছর বনবাসে সীতাও গিয়েছিলেন। কৌশল্যা দেবী না থাকলে রামের জন্ম হত না। এই কথা বলেন তৃণমূল নেত্রী।

সীতাকে নিজেকে প্রমাণ করার জন্য অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। রাবণকে বধ করতে যাওয়ার আগে রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেছিলেন। বাংলায় সেই নারী শক্তি দেবী দুর্গার পূজা করা হয়। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+