নেই বাস, ছাদের উপর উঠে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা
শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ অঙ্ক পরীক্ষা। রাজ্যের অন্যান্য জায়গায় তুলনায় তালডাংরার পাঁচমুড়ার চিত্রটা আলাদা। এদিন পর্যাপ্ত বাস না থাকায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই বাসের ছাদে চড়ে তালডাংরার পাঁচমুড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ছবি দেখা যায়। তবে পরীক্ষার্থীদের ঝুঁকি পূর্ণ যাতায়াত নিয়ে পুলিশ ও প্রশাসন নির্বিকার বলেই অভিযোগ।
উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষায় পাঁচমুড়া হাই স্কুল পরীক্ষাকেন্দ্রে তালডাংরা ফুলমতি হাই স্কুল, সাবড়াকোন হাই স্কুল ও পাঁচমুড়া গার্লস হাই স্কুলের ৪৩১ জন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পর্যাপ্ত বাস না থাকায় তালডাংরা ফুলমতি হাই স্কুল ও সাবড়াকোন হাই স্কুলের একটা বড় অংশের পরীক্ষার্থীকে বাসের ছাদে চেপে যাতায়াত করতে হচ্ছে বলে খবর। নেই অতিরিক্ত বাস। এমন দৃশ্য দেখায় যায় না , পুলিশ ও প্রশাসন নির্বিকার বলেই অভিযোগ অভিভাবকদের।

এদিন সকালে পরীক্ষা কেন্দ্রের বাইরে বাসের ছাদ থেকে নামতে দেখা যায় পরীক্ষার্থীদের। এমনি নেই পর্যাপ্ত বাস। সেই সঙ্গে বাসে প্রচন্ড ভিড়। কোনমতে বাসের মধ্যে গাদাগাদি করে ঢুকলেও বাকিরা উঠে পরে ছাদের উপর। এই ঝুঁকির যাত্রা পুলিশ ও প্রশাসন কাছে অভিযোগও জানানো হয়েছে।
পরীক্ষায় সময় অতিরিক্ত বাস চালানোর দাবি করেছিল প্রশাসন। কিন্তু বাসের মাথায় চড়ে প্রাণের ঝুঁকি নিয়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হিমসিম খেতে হল মাধ্যমিক পরীক্ষার্থীদের। তবে এভাবে ঝুঁকির যাত্রা কবে বন্ধ হবে? কবে নিজেদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে নিশ্চিন্তে থাকতে পারবেন অভিভাবকেরা- এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।












Click it and Unblock the Notifications