ভোট শুরুর আগেই 'দ্বন্দ্ব'! চলল বোমা-গুলি, আহত তৃণমূলের ৩
পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত দেগঙ্গা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য টিকিট বিলি নিয়েই এই সংঘর্ষ বলে জানা গিয়েছে। বোমাগুলিতে জখমের সংখ্যা তিন।
পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত দেগঙ্গা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য টিকিট বিলি নিয়েই এই সংঘর্ষ বলে জানা গিয়েছে। বোমাগুলিতে জখমের সংখ্যা তিন। পুলিশ গ্রেফতার করেছে দুজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী।

দিন দুয়েক আগে দেগঙ্গায় বৈঠক করেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। তিনি বলেন, এলাকায় যাঁর সংগঠন মজবুত তিনিই টিকিট পাবেন। বিধায়কের সামনে যুযুধান দুইপক্ষ কোনও মন্তব্যই করেনি।
বিধায়ক চলে যাওয়ার পর শনিবার গভীর রাত থেকে দেগঙ্গার বিভিন্ন জায়গায় বোমাবাজি শুরু হয়। রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। বেশ কয়েকটি জায়গায় বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়।

জানা গিয়েছে, স্থানীয় আব্দুর রেজ্জাক মণ্ডল এবং রাজুর মধ্যে এই সংঘর্ষ হয়। মূলত হাদিপুর ঝিকড়া দু নম্বর পঞ্চায়েত এলাকার হরপুরে সংঘর্ষের বড় ঘটনাটি ঘটে। ঘটনায় পরস্পরের দিকে আঙুল তুলেছে দুপক্ষই। ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলিতে জখমের সংখ্যা তিন। পুলিশ গ্রেফতার করেছে দুজনকে।












Click it and Unblock the Notifications