এবারের পুজোতেও কি বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন

সপ্তাহ তিনেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাজ্য থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় ৮ থেকে ১০ অক্টোবর। এবার সেই তারিখের অনেক আগেই পুজো। তাই পুজোর সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে হাজির থাকবে

মাঝে সপ্তাহ তিনেক সময়। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু সবার মনেই প্রশ্ন, এবারের পুজোয় কি বৃষ্টি হবে? বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ আবহবিদরা।

দুপুরে কিংবা বিকেলে আকাশ কালো করে এসে বৃষ্টি। পুজোর বাজারে বেরিয়ে কেনাকাটা যতটাই হোক কাকভেজা হয়ে ফিরছেন অনেকেই। সকলের মনেই প্রশ্ন পুজো তো এসে গেল, বৃষ্টি আর কতদিন? আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্য থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় ৮ থেকে ১০ অক্টোবর। তার পরেই বৃষ্টি চলতে থাকে। এবার সেই তারিখের অনেক আগেই পুজো। তাই পুজোর সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে হাজির থাকবে এটাই স্বাভাবিক।

এবারের পুজোতেও কি বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন

গত কয়েক বছরের পুজোয় বৃষ্টির হিসেব কষলে দেখা যায়, গত বছর পুজোয় সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল। আর ২০১৩-তে নবমী-দশমী ভাসিয়েছিল ঘূর্ণিঝড় পিলিন। তাই মৌসুমী বায়ুর সঙ্গে নিম্নচাপ হাজিরা দিলেই পুজোর আবহাওয়া বদলে যেতে পারে নিমেষেই।

এবারের পুজোতেও কি বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন

আপাতত, মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর উত্তর থেকে দক্ষিণে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+