বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! আলোর অভাবে উদ্ধার কাজে প্রতিবন্ধকতা

বাসন্তী হাইওয়েতে চৌভাগায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সন্ধে ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত লরি থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন আটকেরয়েছেন।

বাসন্তী হাইওয়েতে চৌভাগায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সন্ধে ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত লরি থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন আটকে রয়েছেন। তাঁকে উদ্ধার করতে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। বাসন্তী হাইওয়েতে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে।

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! আলোর অভাবে উদ্ধার কাজে প্রতিবন্ধকতা

তখন সন্ধে ছটা। দ্রুতগতিতে একটি লরি যাচ্ছিল ঘটকপুকুরের দিক থেকে কলকাতার দিকে। অন্যদিকে একটি বাস যাচ্ছিল কলকাতা থেকে ঘটকপুকুরের দিকে। বাসন্তী হাইওয়েতে চৌভাগার কাছে লেন ব্রেক করে লরিটি বিপরীত দিকে চলে যায়। বাসের সামনে গিয়ে পড়ে। বাসটিও কোনও রকমে সামলে সামনের একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে। ইলেকট্রিক পোস্টটি না থাকলে বাসটি যাত্রী সমেত গিয়ে পড়তে পারত খালের মধ্যে।

কারও কারও সামান্য আঘাত লাগলেও, বাসের যাত্রীদের সবাই অক্ষত রয়েছেন। জানলার কাঁচ ভেঙে তাঁরা বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে। লরি থেকে উদ্ধার হওয়া দুই ব্যক্তিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+