আরও কমল তাপমাত্রা, তবে পাকাপাকি শীত এখনই নয়, আর কী বলছে হাওয়া অফিস, জেনে নিন
শনিবার কলকাতার তাপমাত্রা আরও কমল। সর্বনিম্ন তাপমাত্র ১৫. ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের উত্তর কিংবা পশ্চিমাঞ্চলের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নিচে। জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার কলকাতার তাপমাত্রা আরও কমল। সর্বনিম্ন তাপমাত্র ১৫. ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের উত্তর কিংবা পশ্চিমাঞ্চলের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নিচে। জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার আরও কমল তাপমাত্রা
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার তা ০.৪ ডিগ্রি কমে হল ১৫. ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। উত্তরে হাওয়ার জেরে তাপমাত্রার এই নিম্নগতি বলে জানিয়েছে হাওয়া অফিস।

পাকাপাকি শীত এখনই নয়
পাকাপাকি ভাবে এখনও শীত আসেনি। সামনের দু-একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও, শীতের তাপমাত্রা বজায় থাকবে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পাকাপাকি ভাবে শীত রাজ্যে আসতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা
রাজ্যের উত্তর ও পশ্চিমাংশের তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে কম। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের উত্তরাংশে মেঘলা আবহাওয়া থাকবে দুএকদিন। সঙ্গে দু-এক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এই আবহাওয়া রাজ্যের অন্য কোথাও দেখা যাবে না।

তাপমাত্রা কম রাজ্যের পশ্চিমাংশেও
রাজ্যের পশ্চিমাংশের তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। মূলত ঝাড়খণ্ড থেকে ঠাণ্ডা বাতাস ঢোকার ফলেই এই তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications