ফের সংঘর্ষ বাসন্তিতে, আশঙ্কাজনক দু-জন ভর্তি হাসপাতালে
ফের সংঘর্ষ বাসন্তিতে। এবার বাসন্তির সোনাখালিতে জমি দখলকে ঘিরে সংঘর্ষে আহত হয়েছেন চারজন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ফের সংঘর্ষ বাসন্তিতে। এবার বাসন্তির সোনাখালিতে জমি দখলকে ঘিরে সংঘর্ষে আহত হয়েছেন চারজন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় বাসন্তির নাম যেন আর বাদ দেওয়া যাচ্ছে না। প্রায় প্রত্যেক দিনই কোনও না কোনও সংঘর্ষ লেগে আছে সেখানে। এবার জমি দখল ঘিরে সংঘর্ষ বাসন্তির ছ-নম্বর সোনাখালি এলাকায়। জমি দখলে বাধা দিতে গেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, বাসন্তির ছ-নম্বর সোনাখালিতে স্থানীয় বাসিন্দা তায়েব মোল্লার জমি দখলের চেষ্টা করে দুই স্থানীয় দুষ্কৃতী মোরে লস্কর এবং মন্টু লস্কর। বাধা দিতে গেলে তায়েব মোল্লা এবং তাঁর মা-কে মারধর করা হয়। পরিবারের অপর দুই সদস্যও আহত হন।
আহতদের প্রথমে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।












Click it and Unblock the Notifications