বাসন্তীতে গৃহবধূকে গণধর্ষণ করে খুনের অভিযোগ! এলাকায় উত্তেজনা
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার এক গৃহবধূ কে গণধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চড়াবিদ্যা পেটুয়াখালি গ্রামে।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার এক গৃহবধূ কে গণধর্ষণ করার পর খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চড়াবিদ্যা পেটুয়াখালি গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ চলছে।

বছর ৩৫এর ওই মহিলার স্বামী কাজের জন্য বাইরে থাকেন। রাতে যখন তিনি তার বছর দশেকের মেয়ে কে নিয়ে ঘুমাচ্ছিলেন সেই সময় এলাকার কয়েকজন ঘরে ঢুকে পড়ে তাঁকে তার মেয়ের সামনে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই লোক জন তাঁকে মুখ বন্ধ রাখতে নির্দেশ দিলেও তিনি চিৎকার করতে শুরু করেন। সেই সময় তারা একটি ভারি জিনিস দিয়ে ওই
মহিলার মাথায় আঘাত করে। তার ফলে তার মৃত্যু হয়।
এই ঘটনার পিছনে অন্য কোন রহস্য আছে কী না তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications