রেশন নিয়ে সংঘর্ষ এবার তৃণমূলের অন্দরে! ৪ শাসকদলের কর্মী ভর্তি হাসপাতালে

রেশন নিয়ে সংঘর্ষ এবার তৃণমূলের অন্দরে! ৪ শাসকদলের কর্মী ভর্তি হাসপাতালে

রেশন ডিলারকে ভয় দেখিয়ে মাল লুটের অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে উঠেছিল আগে। এবার রেশনের চাল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই সংঘর্ষের ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খাসচক গ্রামে। যার জেরে এলাকায় বোমাবাজি হয়। ঘটনায় ৪ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

অতিরিক্ত চাল নেওয়ার অভিযোগে বাড়িতে চড়াও

অতিরিক্ত চাল নেওয়ার অভিযোগে বাড়িতে চড়াও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলাল নামে এক তৃণমূল কর্মী রেশন থেকে অতিরিক্ত চাল পেয়েছেন এই অভিযোগে এই অভিযোগে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী। দুলাল নামে ওই তৃণমূল কর্মীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

বাধা দিলে সংঘর্ষ

বাধা দিলে সংঘর্ষ

পরিবারের সদস্যরা দুলাল নামে ওই তৃণমূল কর্মীকে রক্ষা করতে এগিয়ে যান। হামলা কারীদের বাধা দিতে যান। সেই সময় দুলালের পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। দুলালের স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এরপরেই এলাকায় বোমাবাজি শুরু হয়ে যায়।

গুরুতর আহত ৪ তৃণমূল কর্মী

গুরুতর আহত ৪ তৃণমূল কর্মী

সংঘর্ষে ৪ তৃণমূল কর্মী গুরুতর আহত হন। তাঁদেরকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

রেশন দোকান নিয়ে একের পর এক অভিযোগ

রেশন দোকান নিয়ে একের পর এক অভিযোগ

পূর্ব বর্ধমানের গলসিই হোক কিংবা কলকাতা, রেশন দোকান নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কোনও সময় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠছে তো, কোনও সময় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+