প্রাক্তন মন্ত্রী দলে কাজ শুরু করতেই জেলা তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব' চরমে! অস্বস্তি শীর্ষ মহলে
প্রাক্তনমন্ত্রী আব্দুল করিম চৌধুরী পুরনো দলে যোগ দিয়ে কাজ শুরু করতেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে।
প্রাক্তনমন্ত্রী আব্দুল করিম চৌধুরী পুরনো দলে যোগ দিয়ে কাজ শুরু করতেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। চোপড়ায় তা়ঁরই বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা কানহাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দলের কাজ নিয়ে বিরোধ চরমে উঠেছে বলে স্থানীয় সূত্রে খবর।

ইসলামপুরে তৃণমূলে 'বিরোধ'
প্রায় মাস খানেক আগে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর ব্লক সভাপতি হিসেবে জাকির হুসেনের নাম ঘোষণা করেন। আর এরপরেই জাকির হুসেন ১০ জন অঞ্চল সভাপতিও নিয়োগ করেন। যদিও সূত্রের খবর অনুযায়ী, এই প্রক্রিয়া মানতে রাজি নন, ইসলামপুরের তৃণমূল বিধায়ক সদ্য দলে ফেরা আব্দুল করিম চৌধুরী। তিনিও আলাদা করে ব্লক ও অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করে দেন।

আব্দুল করিম চৌধুরীর দাবি
তৃণমূল বিধায়কের দাবি, তাঁর ঘোষিত কমিটিই চূড়ান্ত। তাঁর অভিযোগ, কানহাইয়ালাল আগরওয়াল দলের আইন বিরুদ্ধ কাজ করেছেন। বিধায়কের যুক্তি, এলাকার বিধায়ক ছাড়া অন্য কেউ ব্লক কিংবা অঞ্চল সভাপতি করতে পারেন না। সূত্রের খবর অনুযায়ী, বিধায়কের আরও দাবি দলনেত্রী নির্দেশেই তিনি এই কাজ করেছেন।

স্থানীয় চিত্র
স্থানীয় নেতৃত্বের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক নেতা জানিয়েছেন, ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী এবং কানহাইয়ালাল আগরওয়ালের বিরোধ দীর্ঘদিনের। দুই প্রভাবশালী নেতার দ্বন্দ্ব মেটাতে অনেকে শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মতে এখনই এই দ্বন্দ্ব না মেটাতে পারলে সামনের পুরসভা এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে দলকে সমস্যায় পড়তে হবে।

রাজনৈতিক অবস্থান
২০১৬-র বিধানসভা নির্বাচনে ইসলামপুর কেন্দ্র থেকে কানহাইয়ালাল আগরওয়াল জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সেই সময় তৃণমূল প্রার্থী ছিলেন ব্দুল করিম চৌধুরী। পরবর্তী সময়ে জাতীয় কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন কানহাইয়ালাল। অন্যদিকে আব্দুল করিম চৌধুরী তৃণমূল ছাড়েন। ২০১৯-এর রায়গঞ্জ লোকসভা নির্বাচনে প্রার্থী হতে গিয়ে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কানহাইয়ালাল আগরওয়ালকে। অন্যদিকে সেই আসন থেকে উপনির্বাচনে জয়লাভ করেন আব্দুল করিম চৌধুরী।












Click it and Unblock the Notifications