সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ! জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের, পুলিশের লাঠি
বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। মূলত বিজেপির কার্যালয় ভাঙচুরকে ঘিরে সংঘর্ষ শুরু হয়। তৃণমূল এই কার্যালয় ভাঙচুরের পিছনে রয়েছে বলে অভিযোগ বিজেপির।
বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। মূলত বিজেপির কার্যালয় ভাঙচুরকে ঘিরে সংঘর্ষ শুরু হয়। তৃণমূল এই কার্যালয় ভাঙচুরের পিছনে রয়েছে বলে অভিযোগ বিজেপির। সংঘর্ষ তামাতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে এক বিজেপি কর্মী আহত হয়েছে। এই ঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিন তুফানগঞ্জের চিলাখানায় একটি বাইক মিছিল করে তৃণমূল। বিজেপির অভিযোগ সেই বাইক মিছিল থেকে বিজেপির কার্যালয়ে হামলা চালানো হয়। এছাড়াও বেশ কিছু দোকানে ঢিল ছোড়া হয়। আতঙ্কের জেরে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।
এরপরেই চিলাখানায় দুপক্ষের সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপির তরফে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। খবর পাওয়ার পর সেখানে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
।
বিজেপির অভিযোগ পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন অবরোধকারী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। নতুন করে যাতে এলাকায় অশান্তি তৈরি না হয়, তারজন্য এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।












Click it and Unblock the Notifications