রাজ্যে কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, ফিরহাদের বক্তব্যে ফের চর্চা শুরু হল
দুর্নীতি হয়েছে। দলের মধ্যে কিছু মানুষ দুর্নীতি করেছে। এ কথা জোর গলায় মঞ্চ থেকে দাবি করলেন ফিরহাদ হাকিম। ১ জানুয়ারি সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। কলকাতার ৮২ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির এলাকাতেই বক্তব্য রাখলেন পুরমন্ত্রী৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির ক্রমাগত আক্রমণ চলছে তৃণমূল মন্ত্রী, নেতা, সরকারের বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। এছাড়াও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও রেশন বণ্টন দুর্নীতিতে জেলবন্দি৷ এর মধ্যেই ফিরহাদ হাকিম বিতর্ককে উসকে দিলেন। দুর্নীতি হয়েছে৷ এই কথা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী।

রাজ্যে কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সেই কথা মন্ত্রী নিজেও স্বীকার করে নিয়েছেন। তিনিও চাইছেন চাকরি হোক। তাঁর দলে ছেলেরাও চাকরি পাক। তাঁর বিরুদ্ধেও নারদা ও সম্প্রতি পুর দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি।
নারদা কাণ্ডে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান। পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। সোমবার ফিরহাদ বলেন, হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই অভিযান হয়েছে। আমাকে সিবিআই গ্রেফতারও করেছে। কিন্তু চেতলার মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে, ফিরহাদ হাকিম দুর্নীতি করেছে?
তিনি ২৫ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর। তিনি প্রোমোটার, ঠিকাদারদের থেকে হাত পেতে টাকা নিয়েছেন। এমন প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন। এমন কথাই দাবি করেছেন তিনি। পয়সা নিয়ে চাকরি দেওয়ার মতো ঘৃণ্য কাজের থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক ভালো। ফিরহাদের এই মন্তব্যও নিয়েও চর্চা শুরু হয়েছে।
এদিনও মমতা বন্দনা শোনা যায় ফিরহাদ হাকিমের কথায়। দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় কখনও চান না। তিনি কোনওদিন অন্যায় করেননি৷ অন্যায় করতে পারেন না। দীর্ঘ লড়াই ও আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি মানুষের জন্য সব সময় কাজ করছেন। আজও চেষ্টা করে চলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications