রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের ভিন্ন তথ্য, বাড়ছে বিভ্রান্তে

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ফের কেন্দ্র ও রাজ্যের ভিন্ন তথ্য। যা নিয়ে বিভ্রান্তি বিভিন্ন মহলে। একদিকে মুখ্যমন্ত্রী যখন বলছেন রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭১, তখন কেন্দ্রের তালিকা বলছে আক্রান্তের সংখ্যা ৯৯

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ফের কেন্দ্র ও রাজ্যের ভিন্ন তথ্য। যা নিয়ে বিভ্রান্তি বিভিন্ন মহলে। একদিকে মুখ্যমন্ত্রী যখন বলছেন রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭১, তখন কেন্দ্রের তালিকা বলছে আক্রান্তের সংখ্যা ৯৯।

রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রের তথ্য

রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রের তথ্য

রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রের covid19india.org তে একমাত্র পশ্চিমবঙ্গের নামের পাশেই জিজ্ঞাসার চিহ্ন। সেখানে এদিন সকালে উল্লেখ করা হয়েছে, রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত ৯৯ জন। যাঁদের মধ্যে এখনও রোগ রয়েছে ৮১ জনের শরীরে। ১৩ জনের রোগ মুক্তি ঘটেছে। পাঁচ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে ওয়েবসাইটে।

রাজ্যে আক্রান্ত ৭১, মৃত ৫

রাজ্যে আক্রান্ত ৭১, মৃত ৫

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে নতুন করে ২ জন আক্রান্ত হওয়ায়, আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছেন ৭১-এ। অন্যদিকে মৃতের সংখ্যা ৫ ই রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন এরমধ্যে ১১টি পরিবার থেকে রয়েছেন ৬১ জন। যা গড়ে পরিবার পিছু প্রায় ৬ জন করে। সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও এই পরিস্থিতি, বলেছেন মুখ্যমন্ত্রী।

সারা দেশে আক্রান্ত ও মৃত

সারা দেশে আক্রান্ত ও মৃত

এদিন সকালে সারা দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৯৩১-তে। এর মধ্যে অ্যাকটিভ ৫১৮৬। রোগ মুক্তি ঘটেছে ৫৬৫ জনের। মারা গিয়েছেন ১৮০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+