১১ ফৌজদারি মামলা! প্রার্থীপদ বাতিলের দাবি তৃণমূলের, পাল্টা দাবি বিজেপির

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মনোনয়ন বাতিলের দাবি করল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা।

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মনোনয়ন বাতিলের দাবি করল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। হলফনামায় নিজের বিরুদ্ধে ১১ টি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন নিশীথ প্রামাণিক। এই ধরনের প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকলে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে তৃণমূল।

১১ ফৌজদারি মামলা! প্রার্থীপদ বাতিলের দাবি তৃণমূলের, পাল্টা দাবি বিজেপির

নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তৃণমূল প্রার্থী বলেছেন, তাঁর বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। ১১ টিই খুন, অস্ত্র আইন, ডাকাতি-সহ নানা ফৌজদারি ধারায় মামলা। তৃণমূলের দাবি, প্রত্যেকটিই অত্যন্ত গুরুতর মামলা। সূত্রের খবর অনুযায়ী,এই ধরনের প্রার্থীকে নির্বাচনে লড়াই করতে দেওয়া উচিত নয় বলেই মত তৃণমূলের। সেই জন্য দলের তরফ থেকে মনোনয়ন বাতিলের দাবি করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রার্থীকে গ্রেফতার করে নির্বাচন পরিচালনার দাবিও করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

বিজেপি অবস্য তৃণমূলের দাবি মানতে নারাজ। তারা বলছে, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, তার কোনওটিই প্রমাণিত হয়নি। তৃণমূলের অভিযোগ রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে বর্ণনা করেছে বিজেপি।

তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, জামিন অযোগ্য ধারায় কোচবিহারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। যদিও বিজেপির জেলা নেতৃত্বের দাবি, তৃণমূল একাধিক মিথ্যা মামলা অনেকের বিরুদ্ধেই করেছে। শুধু কোচবিহারে নয়, সারা বাংলা জুড়ে এই কাজ করা হয়েছে। কোচবিহার বিজেপির সভাপতি বলেছেন, শত অভিযোগ তৃণমূল করতে পারে, তা প্রমাণিত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+