২০১৯-র নির্বাচনে বিজেপিকে হারানো না গেলে কী হতে পারে, কী বলছেন মমতার কেষ্ট

পঞ্চায়েত নির্বাচন আমরা করে নিয়েছি। আপনারা আটকে দিয়েছেন বিজেপিকে। বোলপুরে দলীয় সভায় এমনটাই বললেন, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

পঞ্চায়েত নির্বাচন আমরা করে নিয়েছি। আপনারা আটকে দিয়েছেন বিজেপিকে। বোলপুরে দলীয় সভায় এমনটাই বললেন, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

২০১৯-র নির্বাচনে বিজেপিকে হারানো না গেলে কী হতে পারে, কী বলছেন মমতার কেষ্ট

মে মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। এখনও নির্বাচনের দিন ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচন তাঁরা করে নিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, তাঁরা লড়াই করছেন ১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে সরানো জন্য।

দলীয় সভা থেকে কার্যত হুমকির সুরে অনুব্রত মণ্ডল বলেন, পঞ্চায়েত কিংবা ব্লকে বিরোধীদের কোনও প্রার্থী দাঁড়াবে না। যেখানে তৃণমূল থাকবে, সেখানে অন্য কারও দাঁড়ানোর সাহস হবে না। তৃণমূলের সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস নেই কারও।

দলীয় সভা থেকে বিজেপিকে আলাদা করে হুমকিও দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, পঞ্চায়েতে পদ্ম থাকবে না। একইসঙ্গে তিনি বলেন, পঞ্চায়েত ভোট করাতে তিনি সেখানে যাননি। সেখানে তিনি গিয়েছেন ২০১৯-এর লোকসভা ভোটের প্রস্তুতি নিতে। তাঁর বিশ্বাস, ত্রিস্তর পঞ্চায়েত এবং পরে লোকসভা ভোট, বিজেপি নির্মূল হবে। যদি ২০১৯-এও বিজেপি না হটানো গেলে, সামনে ভয়ঙ্কর কালো দিন। অনুব্রত মণ্ডলের অভিযোগ, চার বছরেও মানুষের উপকার করতে পারেনি বিজেপি।

বিরোধীদের ছাড়াও দলীয় নেতা-কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, দলে মতভেদ থাকলেও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা সকলের সর্বত্র ছড়িতে দিতে নেতা-কর্মীদের কাছে আহ্বান জানান তিনি। সভায় মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন, ব্লকস্তর এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+