শিলাবৃষ্টির জেরে ভাঙল বিমানের উইন্ডস্ক্রিন! বরাতজোরে রক্ষা মন্ত্রীসহ ১৫০ জনের
বিকেল হতেই তুমুল শিলাবৃষ্টি শুরু হয়েছিল বাংলার আকাশে। তার জেরে ককপিটের উইন্ডস্ক্রিন ভেঙে পড়ল বিমানের। সেই বিমানেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী-সহ ১৫০ জন যাত্রী বরাতজোরে রক্ষা পেলেন।
বিকেল হতেই তুমুল শিলাবৃষ্টি শুরু হয়েছিল বাংলার আকাশে। তার জেরে ককপিটের উইন্ডস্ক্রিন ভেঙে পড়ল বিমানের। সেই বিমানেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী-সহ ১৫০ জন যাত্রী বরাতজোরে রক্ষা পেলেন। কলকাতা বিমান বন্দর থেকে টেক অফের ১০ মিনিটের মধ্যে জরুরি অবতরণ করে এয়ার এশিয়ার বাগডোগরাগামী বিমানের। এই ঘটনার পর মন্ত্রী বললেন, পুনর্জন্ম হল।

মঙ্গলবার ১৫০ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমান বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় কলকাতা বিমানবন্দর থেকে। এদিন সন্ধ্যায় বিমানটি টেক অফ করার ১০ মিনিট পরই মাঝ আকাশে ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়। বিমানের সামনের অংশের জানলার কাচ শিলাবৃষ্টির জন্য চিড় ধরে যায়। বিপদ বুঝেই কলকাতার এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
এরপরই ওই বিমানকে ল্যান্ডিং করার নির্দেশ দেয় এবং তারপরই বিমানটি ল্যান্ডিং করে এবং যাত্রীরা সুরক্ষিত অবস্থায় বেরিয়ে আসেন। এয়ার এশিয়া কর্তৃপক্ষ জানায়, কারও কোনও বিপদ হয়নি, সবাই সুরক্ষিত রয়েছেন।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ও পূবালি হাওয়ার সংঘাতেই এই ঝড়-বৃষ্টি। জোড়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহজুড়েই বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন অংশে। তবে এই বৃষ্টির দাপট তেমন থাকবে না।












Click it and Unblock the Notifications