Weather: জাঁকিয়ে শীত কলকাতায়! নামল তাপমাত্রার পারদ, উত্তুরে হাওয়ার দাপটে জবুথবু বঙ্গবাসী

অবশেষে প্রতীক্ষার অবসান। জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়! শুক্রবার একধাক্কায় নামল তাপমাত্রার পারদ। বইছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, রবিবার পর্যন্ত চলবে এই শৈত্য প্রবাহ। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা।

তাপমাত্রার পারদ নিম্নমুখী লাল মাটির জেলা বাঁকুড়ায়। শুক্রবার সকালে উত্তুরে হাওয়ার দাপটে জবুথবু এই জেলা। হাওয়া অফিস সূত্রে খবর, গত বৃহস্পতিবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এদিন তা আরও খানিক নেমে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। হিসেবে অনুযায়ী এদিনই চলতি মরশুমে এই জেলার শীততলম দিন।

weather

শীতের তীব্রতা বাড়ায় এদিন দৈনিক প্রাতঃভ্রমণে বেরোনো মানুষের সংখ্যা যথেষ্ট কম, তার মধ্যেও কয়েকজনকে প্রাত্যহিক শরীর চর্চা করতে দেখা গেছে। এদিন প্রাতঃভ্রমণকারীদের অনেকেই জানিয়েছেন, 'বাঁকুড়ায় প্রায় বছরভর গরমের মধ্যেই কাটাতে হয়, শীতের এই ক'টা দিনের জন্য আমরা বছরভর অপেক্ষায় থাকি। এই মুহূর্তে মাত্র কয়েক দিনের শীত বেশ ভালোই উপভোগ করছি'।

অন্যদিকে, প্রাতঃভ্রমণে গৃহবধূ জিনিয়া মুখোপাধ্যায় বলেন, 'শীত উপভোগ করছি, তবে আমরা যাঁরা গৃহবধূ তাঁদের সকালের দিকে ঠাণ্ডা জলে হাত দিতে একটু কষ্ট হয় বৈকি! তবুও আমরা এই শীত উপভোগ করছি'।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় থাকবে কুয়াশার দাপট।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহ হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ অনুভূত হবে শুক্রবার। এরপর শনি ও রবিবার আরও নামতে পারে তাপমাত্রার পারদ। এর জেরে শৈত্য প্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় চলবে শৈত্য প্রবাহ। কলকাতায় ১৫ ডিগ্রির নিচেই থাকবে পারদ। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের দাপট জারি থাকবে রবিবার পর্যন্ত। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও নামল তাপমাত্রার পারদ। এবার জাঁকিয়ে শীতে কাঁপবে মহানগরীও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৬ শতাংশ।

হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে কুয়াশার চাদর আরও ভারী হবে শুক্রবার। দার্জিলিং সহ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি থাকবে কুয়াশার দাপট। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশা বেশি থাকবে। ফলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+