বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সেলিমপুরের বস্তি, ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখায়
ঢাকুরিয়া সংলগ্ন সেলিমপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেয কয়েকটি ঝুপড়ি। শনিবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ এই বিধ্বংসী আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে সেলিমপুরের রেল ঝুপড়িতে।
ঢাকুরিয়া সংলগ্ন সেলিমপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেয কয়েকটি ঝুপড়ি। শনিবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ এই বিধ্বংসী আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে সেলিমপুরের রেল ঝুপড়িতে। আতঙ্কিত বাসিন্দারা রেল লাইনে নেমে আসেন। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রাথমিক তদন্তে অনুমান রান্না করার সময় অসাবধানবশতঃ আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে। বেশ কিছু বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে।
এদিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। বজবজ ছাড়া ওই লাইনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখায়। দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications