হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি ডিআরএম-কে, তদন্তে সিআইডি

হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি ডিআরএম-কে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া রেল চত্বরে। শনিবার জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ-এর নামে ডিআরএম অফিসে এই চিঠি আসে।

হাওড়া, ১২ ডিসেম্বর : হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি এল ডিআরএম অফিসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া রেল চত্বরে। শনিবার জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ-এর নামে ডিআরএম অফিসে এই চিঠি আসে। ডাকযোগে চিঠি পাওয়ার পর তটস্থ রেল প্রশাসন। এক ব্যক্তির নাম ও ঠিকানা ব্যবহার করে এই চিঠি দেওয়া হয়েছে। রেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি ও রেল পুলিশ।

চিঠিতে বিশাল অঙ্কের টাকাও দাবি করেছে জঙ্গিগোষ্ঠী। ওই টাকা না দিলে হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। হাওড়া ডিআরএম এই চিঠি পাওয়ার পর রীতিমমতো হতভম্ব। তিনি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে অভিযোগ দায়ের করেছেন সিআইডি দফতরে। হাওড়া, শিয়ালদহ স্টেশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টশেনর নিরাপত্তা বাড়ানো হয়েছে বহুগুণে।

হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি ডিআরএম-কে, তদন্তে সিআইডি

সিআইডি এই ঘটনার তদন্তে নেমে জানার চেষ্টা চালাচ্ছে, কারা এই চিঠি পাঠিয়েছিল। যে ব্যক্তির নামে এই চিঠি, তাঁর ঠিকানায় যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি একপ্রকার স্পষ্ট যে, ওই ব্যক্তি ওই চিঠি পাঠাননি। তাঁর নাম ও ঠিকানা ব্যবহার করে কেউ এই কাজ করেছে। এই ঘটনা নেহাতই মশকরা, নাকি এর পিছনে কাউকে ফাঁসানোর ষড়যন্ত্র রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+