বিপর্যয় এড়াতে ব্রিজের পর এবার জলের ট্যাঙ্কেরও স্বাস্থ্যপরীক্ষা করতে চলেছে রাজ্য

বিপর্যয় এড়াতে ব্রিজের পর এবার জলের ট্যাঙ্কেরও স্বাস্থ্যপরীক্ষা করতে চলেছে রাজ্য

একাধিক উড়ালপুল বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার প্রতিটি জলের ট্যাঙ্কেরও স্বাস্থ্যপরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মাঝেরহাট থেকে শুরু করে পোস্তা একের পর এক ব্রিজ বিপর্যয়ে মুখ পুড়েছে সরকারে। সঙ্গে দোসর হিসাবে যুক্ত হয়েছে টালা ব্রিজের জড়াজীর্ণ অবস্থাও।

বাঁকুড়ার সারেঙ্গা এলাকায় ভেঙে পড়ে একটি জলাধার

বাঁকুড়ার সারেঙ্গা এলাকায় ভেঙে পড়ে একটি জলাধার

এদিকে গতমাসে বাঁকুড়ার সারেঙ্গা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি জলের ট্যাঙ্গ ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কারিগরি দফতরের পাশপাশি এই ক্ষেত্রে তীব্র সামলোচনার মুখে পড়ে রাজ্য সরকারের ভূমিকা।

নিম্নমানের সামগ্রী দিয়ে জলাধার তৈরির অভিযোগ

নিম্নমানের সামগ্রী দিয়ে জলাধার তৈরির অভিযোগ

বিরোধীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার ফলেই মাত্র চার বছরের মধ্যেই ভেঙে পড়েছে জলাধারটি। এই প্রসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাঁকুড়া ডিভিশনের জল সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন প্রামাণিক জানান, ‘ যে ঠিকার সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছিল তারা জানিয়েছিল আগামী পাঁচ বছরের মধ্যে কোনওরকম ফাটল ধরবে না ট্যাঙ্কটিতে। এমনকি তারাই এতদিন রক্ষণাবেক্ষনের দায়িত্বেও ছিল।"

গ্রামীন ভোটব্যাঙ্কে ক্ষয় ঠেকাতেই নতুন পরিকল্পনা

গ্রামীন ভোটব্যাঙ্কে ক্ষয় ঠেকাতেই নতুন পরিকল্পনা

সূত্রের খবর, ওই ট্যাঙ্কে প্রায় ৭ লক্ষ লিটার জল মজুত কে রাখা হত গড়গড়িয়া ও বিক্রমপুর পঞ্চায়েতের ১২ টি গ্রামে জল সরবরাহের উদ্দেশ্যে। এদিকে আগামী বছরেই বিধানসভা ভোট। ওয়াকিবহাল মহলের ধারণা, জলাধার গুলির শীর্ণ দশা যে তৃণমূলের গ্রামীন ভোট ব্যাঙ্কে ধ্বস নামাতে পারে তা আগে ভাগে আঁচ পেয়েই এবার নতুন সিদ্ধান্ত নিতে দেখা গেল সরকারকে। গোটা রাজ্যেই আর কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এবার জলের ট্যাঙ্কগুলিরও স্বাস্থপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+