টাটা বিদায়ে সিঙ্গুর সহ রাজ্যের ক্ষতি হয়েছে, মনে করেন মাস্টারমশাই
টাটা চলে যাওয়ায় রাজ্যের ক্ষতি হয়েছে। সিঙ্গুরের ক্ষতি হয়েছে। এমনই মনে করেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এজন্য তৃণমূলের সেইসময়ের আন্দোলনও কিছুটা দায়ী ছিল। টাটারা শ্রমিকদের স্বার্থরক্ষা করতে পারবেন না। এই আশঙ্কা থেকেই সিঙ্গুর ছেড়েছিলেন। বিস্ফোরক মতামত মাস্টারমশাইয়ের।
তবে ট্রাইবুনালের রায় মানতেই হবে। এমনটা মনে করছেন না সিঙ্গুরের মাস্টারমশাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন সাময়িকভাবে সমস্যায় পড়েছে। একথা মেনেও নিচ্ছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তবে আদালতেই এই টাকা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত হবে। এমনই মনে করছেন তিনি।

ট্রাইবুনালে বড়সড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সিঙ্গুরের জমিতে টাটাকে কারখানা করতে দেওয়া হয়নি। প্রচুর টাকা ধাক্কাও খেয়েছিল টাটা। কারখানার ইমারত সহ অন্যান্য পরিকাঠামো প্রায় তৈরি হয়ে গিয়েছিল। সেইসব ভেঙে ফেলা হয়। জমিও রাজ্যকে ফিরিয়ে দিতে হয়েছিল। এরপরেই ক্ষতিপূরণ চেয়ে ট্রাইবুনালে গিয়েছিল টাটা।
ট্রাইবুনালের রায়, রাজ্য সরকারকে টাটাকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও ২০১৬ সালের থেকে ১১ শতাংশ হারে সুদও দিতে হবে। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যের শিল্পদশা নিয়ে বিরোধীরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। তাঁর সিঙ্গুর আন্দোলন ও টাটাদের রাজ্য ছেড়ে বিদায়, আর নতুন কোনও শিল্পক্ষেত্র তৈরি করেনি। রাজ্যে আদৌ ভারী শিল্প কবে হবে? সেই নিয়েও প্রশ্ন আছে।
সিঙ্গুর আন্দোলনের সময় অন্যতম মুখ ছিলেন মাষ্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ তিনি তৃণমূলের হয়ে সেইসময় সামনের সারিয়ে আন্দোলনও করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পছন্দের মানুষও ছিলেন তিনি। দলনেত্রীর বদান্যতায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য ২০১১ সালে সিঙ্গুর থেকে বিধানসভায় ভোটে লড়ার টিকিটও পান। তৃণমূলের হয়ে জিতে তিনি বিধানসভায় যান।
এদিন ট্রাইবুনালের রায় নিয়ে মুখ খুলেছেন মাস্টারমশাই। তৃণমূলের সেই আন্দোলন যুক্তিযুক্ত। তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় একটা চুক্তিও হয়েছিল সেইসময়। ইচ্ছুক কৃষকদের জমিতে কারখানা হোক। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হোক। এই চুক্তিও অত্যন্ত যুক্তিযুক্ত। এমনই মনে করেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
টাটা চলে যাওয়ায় রাজ্যের ক্ষতি হয়েছে। একথা বলতে দ্বিধা করেননি তিনি। তবে এটাও তিনি মনে করেন তৃণমূলের আন্দোলন ভুল ছিল না। তৎকালীন বাম সরকারের দাবি মেনে নেওয়া উচিত ছিল। তেমন হলে টাটারাও থেকে যেত। টাটা যে ক্ষতিপূরণ দাবি করেছে, সেটিও তাদের দিক থেকে যুক্তিপূর্ণ। এমনই মনে করছেন তিনি।












Click it and Unblock the Notifications