ডেঙ্গু প্রতিরোধ করতে স্কুলের পড়ুয়াদের কাজে লাগাবে রাজ্য সরকার

ডেঙ্গু প্রতিরোধ করতে স্কুলের পড়ুয়াদের কাজে লাগাবে রাজ্য সরকার

মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। জানা গিয়েছে এই কাজে রাজ্যের স্কুলগুলিকে কাজে লাগানো হবে। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি নবান্নের মুখ্য সচিবের কনফারেন্স হলে উচ্চ–পর্যায়ের বৈঠক হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা।

সচেতনতামূলক প্রচার স্কুলের পক্ষ থেকে

সচেতনতামূলক প্রচার স্কুলের পক্ষ থেকে

এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জেলা ও ব্লক স্তরে সংবেদনশীল তথা প্রশিক্ষণ কার্যক্রমে সব স্কুলের জেলা ইনস্পেক্টর, এলাকার ইনস্পেক্টর ও স্কুলের সাব-ইনস্পেক্টর সগ স্কুলের প্রধান শিক্ষক ও সমস্ত শিক্ষক-শিক্ষিকা অংশ নেবেন। স্কুলের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হবে। যার মধ্যে র‌্যালি, প্রতিলিপি বিতরণ, স্কুল পড়ুয়াদের দিয়ে বাড়িতে বাড়িতে সমীক্ষা চালানো ও পথনাটিকা অন্যতম। এছাড়াও সচেতনতা বাড়াতে স্লোগান লেখা ও আঁকা প্রতিযোগিতাও হবে স্কুল স্তরে।

পড়ুয়াদের ওপর দায়িত্ব পরিবেশ পরিস্কার রাখার

পড়ুয়াদের ওপর দায়িত্ব পরিবেশ পরিস্কার রাখার

নবান্ন থেকে স্কুলগুলিকে বলা হয়েছে যে সকালের প্রার্থনার সময় সচেতনতামূলক ভাষণের ব্যবস্থা করা হোক। যাতে পড়ুয়াদের মধ্যেই সচেতনতা বাড়ে ও এ বিষয়ে কাজ করার আগ্রহ পায়। যে বিদ্যালয়গুলি খুব কম জনবহুল অঞ্চলে এবং যেখানে নির্মাণ কাজ চলছে সেখানে বিশেষ জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। পড়ুয়াদের বলা হয়েছে যে নিজেদের বাড়ি ও স্কুলের চারপাশ যেন পরিস্কার রাখা হয়, তার দায়িত্ব পড়ুয়াদের দেওয়া হয়েছে। জল ধরে রাখার জন্য পরিস্কার পাত্র ব্যবহার করতে বলা হয়েছে তাদের এবং ঢাকনা ছাড়া কোনও পাত্রে জল না রাখার নিদান দেওয়া হয়েছে পড়ুয়াদের।

ডেঙ্গু–প্রতিরোধ মিশন

ডেঙ্গু–প্রতিরোধ মিশন

এছাড়াও পড়ুয়াদের মশারি ব্যবহার করতে বলেছে রাজ্য সরকার এবং তাদের জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে বলা হয়েছে। পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে স্কুল ও তার চারপাশে কোনও ধরনের জঞ্জাল যেন জমতে না পারে তা দেখার দায়িত্ব তাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু-প্রতিরোধ মিশন রাজ্যে চালু করার জন্য প্রত্যেকটি জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+